চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারের সব পুলিশ পরিদর্শককে একযোগে বদলি

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৯:৩৩ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
পুলিশ সুপারসহ ৮ শীর্ষ কর্মকর্তাকে বদলির পর বৃহস্পতিবার কক্সবাজার জেলায় কর্মরত সব পরিদর্শককে একযোগে বদলি করা হয়েছে।
যাদের মধ্যে আছেন জেলার সব থানার পরিদর্শক, ডিবিসহ নানা পর্যায়ে দায়িত্বে থাকা ৩৪ জন পরিদর্শক।
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইডি মো. আনোয়ার হোসেন জানান, কক্সবাজার জেলায় মূলত ৩৪ জন পুলিশ পরিদর্শক দায়িত্ব পালন করছেন। তাদের বদলি করা হয়েছে।
সদর দপ্তরের সিদ্ধান্ত মতে ২৯ সেপ্টেম্বর জেলা থেকে ছাড়পত্র গ্রহণ করে ৩০ সেপ্টেম্বর এ ৩৪ কর্মকর্তাকে সদর দপ্তরে উপস্থিত হতে হবে।
পুলিশের সদর দপ্তরের অ্যাডিশনাল আইজি (এএন্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে নিশ্চিত হওয়া গেছে, বদলী হওয়া ৩৪ পুলিশ পরিদর্শককে চট্টগ্রাম রেঞ্জের বাইরে বিভিন্ন রেঞ্জে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপন মতে, কক্সবাজার জেলায় দায়িত্বরত পরিদর্শক মর্জিনা আকতারকে সিলেট, দিদারুল ফেরদৌসকে বরিশাল, হাবিবুর রহমানকে খুলনা, আবুল খায়েরকে রাজশাহী, কামরুল আজমকে রংপুর, সফিকুর আলম চৌধুরীকে খুলনা, রোমেল বড়ুয়াকে সিআইডি, ঢাকা, মিজানুর রহমানকে সিআইডি ঢাকা, মাইন উদ্দিনকে বরিশাল, খোরশেদ আলমকে সিলেট, একরামুল হককে বরিশাল, আমিরুল ইসলামকে রংপুর, মানস বড়ুয়াকে ময়মনসিংহ, এসএম মিজানুর রহমানকে এসএমপি সিলেট, আতিক উল্লাহকে ঢাকা, আবুল মনসুরকে বরিশাল, মোহাম্মদ ইয়াসিনকে এসএমপি সিলেট, আনোয়ার হোসেনকে বরিশাল, আরিফ ইকবালকে রাজশাহী, এবিএমএস দোহাকে খুলনা, নুরুল ইসলাম মজুমদারকে বরিশাল, আসাদুজ্জামানকে রাজশাহী, আলী আরশাদকে বরিশাল, শেখ মো. মাহবুব মোরশেদকে সিলেট, রাকিবুল ইসলামকে বরিশাল, আমিনুল ইসলামকে এসএমসি সিলেট, প্রদীপ কুমার দাসকে এসএমসি সিলেট, আনিছুর রহমানকে বরিশাল,
মো. মাসুম খানকে খুলনা, ফজলুল আলমকে বরিশাল, মহিদুল আলমকে বরিশাল, রূপল চন্দ্র দাসকে বরিশাল, বদরুল আলম তালুকদারকে সিলেট এবং হাবিবুর রহমানকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।
পুলিশ সূত্র জানিয়েছে, বদলি হওয়া শূন্য পদ পূরণে শুক্রবার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে যোগ দিচ্ছেন ৫৩ জন পুলিশ পরিদর্শক ও ৭৩৪ জন কনস্টেবল। বৃহস্পতিবার ঢাকা রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে উর্ধ্বতন কর্মকর্তারা ব্রিফিং শেষে এরা চট্টগ্রামে যোগদানের উদ্দেশে যাত্রা
করছেন।
কক্সবাজার জেলা পুলিশে নতুন পরিদর্শক হিসেবে কারা দায়িত্ব পাচ্ছেন তা কোন সূত্র নিশ্চিত করতে না পারলেও কক্সবাজারের ৮টি থাকায় ৮ জন পরিদর্শক ইতিমধ্যে চূড়ান্ত বলে সূত্রটি নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে এদের নামও শুনা যাচ্ছে। এ ৮ কর্মকর্তা হলেন, শেখ মুনীর উল গীয়াস, মো. হাফিজুর রহমান, আহম্মদ সনজুর মোরশেদ, মো. আবদুল হাই, শাকের মো. যুবায়ের, আজমিরুজ্জামান, সাইদুর রহমান মজুমদার ও জালাল উদ্দিন। তবে এ বিষয়টি চূড়ান্ত জানা যাবে শুক্রবার বা শনিবার। মুলত চট্টগ্রাম রেঞ্জে যোগদানের প্রক্রিয়া শেষে এদের দায়িত্ব বন্টন করা হবে।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের পর কক্সবাজার জেলা পুলিশকে ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে পুলিশ সদর দপ্তর এমনটিই ধারণা করা হচ্ছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন জানান, অনেকটা কক্সবাজার জেলার পুরোটার পুলিশে পরিবর্তন করা হবে। এটাকে নিয়মিত বদলি অংশ হিসাবে উল্লেখ করেছেন ডিআইজি।
এর মধ্যে গত ১৬ সেপ্টেম্বর কক্সবাজারে পুলিশ সুপার (এসপি) এবি এম মাসুদ হোসেনকে রাজশাহীর পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়। আর ঝিনাইদহের এসপি হাসানুজ্জামানকে কক্সবাজার জেলা পুলিশের দায়িত্ব দেয়া হয়। নবাগত এসপি বুধবার দায়িত্বভার গ্রহণ করেন। বৃহস্পতিবার এসপি মাসুদ হোসেন কক্সবাজার থেকে বিদায় গ্রহণ করেন।
গত ২১ সেপ্টেম্বর বদলি করা হয়েছে অপর ৭ শীর্ষ কর্মকর্তাকে। যার মধ্যে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.আদিবুল ইসলাম মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, কক্সবাজার সদরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান আহমেদ গাজীপুর জিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার রতন কুমার দাশ গুপ্ত চট্টগ্রাম ৯ম এপিবিএনের সহকারী পুলিশ সুপার, ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিক চট্টগ্রাম আরআরএফের সহকারী পুলিশ
সুপার, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী মো. মতিউল ইসলাম নোয়াখালীর সহকারী পুলিশ সুপার ও ডিএসবির সহকারী পুলিশ সুপার মো. শহিদুল ইসলামকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসবে বদলি করা হয়েছে।
এর পরিবর্তে পুলিশ হেডকোয়ার্টাসের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলামকে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), পুলিশ হেডকোয়ার্টাসের অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলামকে কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, চট্টগ্রামের অতিরিক্ত উপ -পুলিশ কমিশনার পংকজ বড়ুয়াকে কক্সবাজার সদরের অতিরিক্ত পুলিশ সুপার, চট্টগ্রামের সহকারি পুলিশ সুপার মো. জাহেদুল ইসলামকে মহেশখালী সার্কেলের সহকারি পুলিশ সুপার, চট্টগ্রামের সহকারি পুলিশ সুপার কাজি শাহবুদ্দিন আহমেদকে কক্সবাজারের সহকারি পুলিশ সুপার ট্রাফিক, র‌্যাবের সহকারি পুলিশ সুপার মো. তফিকুল ইসলামকে চকরিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার, খাগড়াছড়ির সহকারি পুলিশ সুপার খন্দকার গোলাম শাহনেওয়াজকে ডিএসবি কক্সবাজারের সহকারি পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
একই দিনে ৫৩ জন পুলিশ পরিদর্শক ও ৭৩৪ জন কনস্টেবলকে বদলি করে চট্টগ্রাম রেঞ্জে নিয়োগ দেয়া হয়। ২১ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তরের এডিশনাল আইজি (এএন্ডও) ড. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, বদলিকৃত পুলিশ পরিদর্শকগণ বদলিকৃত ইউনিটে যোগদানের জন্য ২৩ সেপ্টেম্বর (বুধবার) বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন। ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) রেঞ্জ ডিআইজি কার্যালয় চট্টগ্রামে যোগদান করবেন।
পুলিশের একটি সূত্র বলছে, আগামী ২/৩ দিনের মধ্যে এসআই, এএসআই, কনস্টেবল পর্যায়ের আরো ২৩০ জনকে বদলি করা হবে। এদের স্থলে দেয়া হবে নতুন সদস্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজার জেলা পুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

আইয়ুব বাচ্চুর জন্মদিনে ২০ গানে ‘উত্তরাধিকার’

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটিতে ৪ নতুন মুখ

আগস্ট ১৫, ২০২৬

ভারতের স্বাধীনতা দিবসে হিলি স্থলবন্দরে বন্ধ আমদানি-রপ্তানি

আগস্ট ১৫, ২০২৬

মাদারীপুরে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ

আগস্ট ১৫, ২০২৬

নিয়মিত লীগ আয়োজনে ব্যর্থতা নিয়ে যত কথা

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT