চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কওমি শিক্ষার স্বীকৃতি কি আধুনিক বাংলাদেশ গঠনে সহায়ক হবে?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:১৭ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A

কওমি শিক্ষাব্যবস্থা যুগের পর যুগ চলে এলেও তা প্রশাসনের নজরদারি ও সহায়তার বাইরে ছিল। এই শিক্ষাকে মূলধারায় যোগ করতে সরকার আইন প্রণয়নের মাধ্যমে এর সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান ঘোষণা করায় রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীকে সম্মাননা জানিয়ে ‘শুকরানা মাহফিলে’র আয়োজন করে ‘আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’।

সেখানে প্রধানমন্ত্রী বলেন: ‘যারা সত্যিকারের ইসলাম ধর্মের মানুষ, তারা কখনও জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ করতে পারে না; বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের স্থান হবে না। যারা জঙ্গিবাদ করে তাদের কোনো দেশ নেই, ধর্ম নেই। ওআইসির জঙ্গিবাদ বিরোধী এক সম্মেলনে বলেছিলাম, জঙ্গিবাদ দমনে সারাবিশ্বের মুসলিম উম্মা একসঙ্গে কাজ করবে। বাংলাদেশ হবে একটা শান্তিপূর্ণ দেশ।’

কওমি শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ কট্টরপন্থার। তাদের কারিকুলাম বা সিলেবাস এমনভাবে গড়া যে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে বিজ্ঞান এবং আধুনিকতার শিক্ষা পায় না। যুগের পর যুগ এভাবেই চলে আসছে। সরকারের এই স্বীকৃতির পর ধর্মীয় শিক্ষার পাশাপাশি যুগের সাথে তাল মিলিয়ে নতুনভাবে তাদের কারিকুলাম গড়ে তোলা হবে বলে আমরা আশা করি।

প্রধানমন্ত্রী বলেছেন: ‘লক্ষ লক্ষ শিক্ষার্থী এই মাধ্যমে পড়ে, তারা কোথায় যাবে? দাওরায়ে হাদিসের স্বীকৃতির কারণে এখন কওমি শিক্ষার্থীরা দেশে-বিদেশে চাকরি পাবে। বিভিন্ন কাজে যুক্ত হতে পারবে।’ প্রধানমন্ত্রীর এই বক্তব্যের মানবিক বিষয়ের সঙ্গে আমরাও একমত। তবে দেশে-বিদেশে চাকরির বাজারের জন্যও তাদেরকে দক্ষ করে তুলতে হবে। এজন্য তাদের কারিকুলাম সংশোধন করে আধুনিক এবং কর্মক্ষেত্রের উপযোগী করার পদক্ষেপ সরকারকেই গ্রহণ করতে হবে।

একইসঙ্গে আমরা আরও একটি দুঃখজনক বিষয় লক্ষ্য করেছি। তা হলো- এই ‘শুকরানা মাহফিল’কে সামনে রেখে বাচ্চাদের জেএসসি-জেডিসি পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। এর ফলে শুক্রবারসহ টানা পরীক্ষা নেওয়ার বিষয়ও জানিয়েছে মন্ত্রণালয়। এতে কোমলমতি পরীক্ষার্থীদের ওপর বাড়তি মানসিক চাপ পড়ছে। বাচ্চাদের মানসিক চাপে ফেলার এই বিষয়টা মোটেই ঠিক হয়নি। কারণ, এর ফলে জীবনের শুরুতেই ভবিষ্যতের এই কাণ্ডারীরা রাষ্ট্র সম্পর্কে বিরূপ বার্তা পেয়েছে। এটা কখনোই আমাদের কাম্য হতে পারে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কওমি মাদরাসাকওমি শিক্ষাপ্রধানমন্ত্রীশুকরানা মাহফিলসম্পাদকীয়হেফাজতে ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT