চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব পেলেন বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৬ পূর্বাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

গত বছরের সেপ্টেম্বরে ফিল সিমন্সকে বরখাস্ত করার পর থেকে শূন্য ছিল ওয়েস্ট ইন্ডিজের মূল কোচের পদ। এর সাড়ে চার মাস পর শনিবার বাংলাদেশের সাবেক কোচ  স্টুয়ার্ট লকে নিয়োগ দিয়েছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড । গত বিপিএলে ছিলেন খুলনা টাইটানসের দায়িত্বে। তারও আগে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছিলেন ২০১২ সালে।

গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময় মেহেদী হাসান মিরাজদের পরামর্শক হিসেবে কাজ করেছিলেন ল। ৪৮ বছর বয়সী লকে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়েছে দুই বছরের জন্য, যা ২০১৯ বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা সফর দিয়ে শেষ হওয়ার কথা।

ল হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ দলের তৃতীয় অস্ট্রেলিয়ান কোচ। এর আগের দু’জন ছিলেন বেনেট কিং এবং জন ডাইসন। বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা জাতীয় দলকে কোচিং করানোর অভিজ্ঞতা সমৃদ্ধ স্টুয়ার্ট ল’র। তিনি আনুষ্ঠানিকভাবে ওয়েস্ট ইন্ডিজ দলের দায়িত্ব নেবেন ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে।

আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে ৮ এবং ওয়ানডে র‌্যাংকিংয়ে অবস্থান ৯ নম্বরে। এর মধ্যে ২০১৯ বিশ্বকাপে জায়গা করতে হলে ৩০ সেপ্টেম্বরের মধ্যে র‌্যাংকিংয়ের প্রথম আটে ওঠার বাধ্যবাধকতাও আছে। এমন এক চ্যালেঞ্জিং সময়ে স্টুয়ার্ট লকে দায়িত্ব দিয়ে ডব্লিউআইসিবি তাদের বিবৃতিতে বলেছে, ‘তার মূল কাজ হবে দলের ফলাফল উন্নয়নে কাজ করে একই সঙ্গে খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টকে নেতৃত্ব দেওয়া।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

হালুয়াঘাট সীমান্তে ভারতীয় গরু চোরাচালান ঠেকাতে টহল জোরদার

মে ১৮, ২০২৬

তেল আনতে হরমুজের বিকল্প জ্বালানি করিডোর গড়ছে আরব বিশ্ব

মে ১৮, ২০২৬

রেফারির ভুলে মাঠ ছাড়লেন নেইমার, প্রতিবাদ করেও হয়নি লাভ

মে ১৮, ২০২৬
যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে এত আলোচনা-সমালোচনা কেন দেখুন পূর্ণ বাংলা সংস্করণ

যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে এত আলোচনা-সমালোচনা কেন? বাংলায় দেখুন সম্পূর্ণ চুক্তি

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT