চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েলিংটন ফিরলো না হায়দরাবাদে

অমৃত মলঙ্গী অমৃত মলঙ্গী
২:০৬ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

দুঃস্বপ্নের নিউজিল্যান্ড সফরে ৩৫৯ রানের জুটি গড়ে আলোচনায় এসেছিলেন। শনিবার হায়দরাবাদে ১০৭ রানের জুটি পার করে সেই স্মৃতি মনে করাচ্ছিলেন সাকিব-মুশফিক। কিন্তু সাকিব ওই স্মৃতির পাতা রঙিন হতে দিলেন না। পুরনো স্বভাব বজায় রেখে ‘ডাউন দ্য উইকেটে’ এসে হেঁয়ালি শটে ক্যাচ দিয়ে ফিরেছেন।

এই প্রতিবেদন লেখার সময় ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২১৮। উইকেটে আছেন মুশফিকুর রহিম ৪৬ ও সাব্বির রহমান ৯ রানে।

৬২তম ওভারের প্রথম বলে অশ্বিনের ফুললেন্থ ডেলিভারি ‘হাফভলি’ বানান সাকিব (৮২)। মিডঅন দিয়ে ঠিকমতো তুলতে পারেননি। শট ছিল দুর্বল। উমেশ যাদব সহজে তালুবন্দি করেন।

Banglabid

ভারত গতকাল ৬৮৭ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে। বাংলাদেশ সৌম্য সরকারের উইকেট হারিয়ে ৪১ রানে দিন শেষ করে। শনিবার শুরুতেই ফিরে যান তামিম। এরপর মুমিনুল এবং রিয়াদ।

ব্যাট হাতে কোহলি ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশকে ম্যাচ থেকে অর্ধেক ছিটকে দেন। ফিল্ডিংয়ে নেমে আক্রমণাত্মক ছকে বাংলাদেশকে চেপে ধরেন। যে পিচে স্বাগতিকরা হেসেখেলে রান তুলেছেন সেখানে রিয়াদ, মুমিনুলরা বল ব্যাটে নিতে হিমশিম খেয়েছেন।

শনিবার শুরুতে দুই রান নিতে যেয়ে মুমিনুল মাঝপথে থেমে যান। তামিমও ততক্ষণে ক্রিজ ছাড়া। দুজনে আবার ছুটলেও তামিমের দেরি হয়ে যায়। ফেরার আগে ৫৩ বলে ২৫ রান তার। পরে মুমিনুলও বেশিক্ষণ থাকতে পারেননি। যাদবের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরের পথ ধরেন। যাওয়ার আগে করতে পারেন ১২। এরপর ধুঁকতে থাকা রিয়াদ (২৮) ইশান্ত’র বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন।

Reneta

লাঞ্চ বিরতির পর অশ্বিনকে দিয়ে শুরু করান কোহলি। সাকিব-মুশফিক ওই সময় কিছুটা নড়বড়ে থাকলেও সময়ের সঙ্গে নিজেদের মানিয়ে নেয়ার চেষ্টা করেন। দলীয় ২০০ রান পার করার পর সাকিব রিভিউ নিয়ে বেঁচে যান। অশ্বিনের ভেতরে ঢোকা একটি ডেলিভারি সামনের পায়ে ডিফেন্স করেন। বল ব্যাট ছুঁয়ে উইকেটের পেছনে যায়। আম্পায়ার আউট দিলেও রিপ্লেতে দেখা যায়, বল ড্রপ করে ঋদ্ধিমান সাহার হাতে গেছে। সেই সুযোগটি কাজে লাগাতে পারলেন না তিনি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

পর্যটন করপোরেশনে শুরু হচ্ছে দুই দিনব্যাপী অনলাইন ট্রাভেলার্স কার্নিভাল

পরবর্তী

ক্রিকেটার হতে চায় সাগর-রুনির পুত্র মেঘ

পরবর্তী
নিহত সাংবাদিক দম্পতি সাগর ও ‍রুনির একমাত্র ছেলে মেঘ

ক্রিকেটার হতে চায় সাগর-রুনির পুত্র মেঘ

সেঞ্চুরিতে রাজকীয় অভিষেক আফিফের

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT