বিনোদন

ওয়েব সিরিজ নির্মাণে ‘কমলা রকেট’-এর মিঠু

প্রথমবার ওয়েব সিরিজ নির্মাণ করলেন ‘কমলা রকেট’ খ্যাত নির্মাতা নূর ইমরান মিঠু...

বাংলাদেশের একটি গ্রামীণ পরিবেশে পর্যটকদের জন্য প্রস্তুত ট্রাক. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি গ্রামীণ পরিবেশে পর্যটকদের জন্য প্রস্তুত ট্রাকের ছবি, যেখানে কিছু মানুষ বসে আছেন এবং কিছু মানুষ দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পালাবদলের এই সময় এখন তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে ওয়েব সিরিজ। পাশের দেশ ভারতেও এখন নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের কন্টেন্ট। এগুলোতে খ্যাতিমান নির্মাতা, অভিনেতারা কাজ করছেন। বাংলাদেশেও অনেকে আগ্রহী হচ্ছেন ওয়েব সিরিজ নির্মাণের প্রতি। তারই ধারাবাহিকতায় প্রথমবার ওয়েব সিরিজ নির্মাণ করলেন ‘কমলা রকেট’ খ্যাত নির্মাতা নূর ইমরান মিঠু।

খাগড়াছড়ি-সাজেকের অরণ্যেঘেরা পাহাড়ে ফেব্রুয়ারির মাঝামাঝিতে ওয়েব সিরিজের দৃশ্য ধারণ ও সম্পন্ন করেছেন মিঠু। ওয়েব সিরিজটির নাম ‘থার্টি ডেজ’। ছয় পর্বের এই ওয়েব সিরিজটির প্রতি পর্ব ১৭ মিনিট করে। শিগগির এটি দেখা যাবে রবি টিভি প্লাস-এর অ্যাপে।

তিন যুবক ও যুবতী outdoors হাসি ও বন্ধুত্বের মুহূর্তে. Channel i News - চ্যানেল আই নিউজ চ্যানেল আই অনলাইনকে এই নির্মাতা জানান, ওয়েব সিরিজটির গল্প সাইকো কিলিংয়ের একটি ঘটনাকে কেন্দ্র করে সাজানো হয়েছে। মূলত এটি একজন সিরিয়াল কিলার ও দুজন তরুণ-তরুণীর গল্প।

কমলা রকেটের পর এমন গল্প বেছে নেয়ার কারণ কী? জানতে চাইলে মিঠু বলেন, আমি প্রচুর ভ্রমণ করি। বাংলাদেশের প্রায় সব জায়গাতেই আমি ঘুরেছি। সময় পেলে এখনো তাই করি। আমি যেখানে গিয়েছি, আমার দেখা সেই সব অভিজ্ঞতা এবং চরিত্রগুলো আমার গল্পের ভেতর ঢুকাতে চাই। কমলা রকেট ছাড়াও আমার সব টিভি ফিকশনগুলোর গল্পও তাই। ‘থার্টি ডেজ’-এর গল্পও ব্যতিক্রম নয়।

এদিকে নির্মাতার প্রথম ওয়েব সিরিজ হলেও ‘থার্টি ডেজ’-এ অভিনয় করে নিজেদের মুগ্ধতার কথা জানিয়েছেন অভিনেতারা।

মিঠুর প্রথম ওয়েব সিরিজে অভিনয় করেছেন ইয়াশ রোহান, দীপা খন্দকার, নাজিফা তুষি,মনোজ প্রামানিক, দীপা খন্দকার, দোয়েল ম্যাশ, সাদাত রাসএল প্রমুখ।

স্মার্ট নারী যাত্রী সানগ্লাস পরে হাসিমুখে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
ওয়েব সিরিজে প্রথমবার দীপা খন্দকার…

নির্মাতা নূর ইমরান মিঠুর প্রথম চলচ্চিত্র ‘কমলা রকেট’ মুক্তি পেয়েছিলো ২০১৮ সালে। মুক্তির পর চলচ্চিত্রটি দর্শক ও সমালোচক মহলসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দারুণ প্রশংসিত হয়। বর্তমানে এই নির্মাতার হাতে অন্তত তিনটি চলচ্চিত্রের চিত্রনাট্য প্রস্তুত রয়েছে। নির্মাতা জানালেন, পরবর্তী ছবি নিয়ে প্রযোজকের সঙ্গে কথা হচ্ছে। সব ঠিকঠাক থাকলে হয়তো এ বছরই দ্বিতীয় চলচ্চিত্র নির্মাণে হাত দিবো।

তারআগে আসছে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চ্যানেল আইয়ের জন্য একটি নাটক নির্মাণ করতে যাচ্ছেন মিঠু। এছাড়াও ঈদুল ফিতরের জন্য দুটি টিভি ফিকশন নির্মাণের কথা রয়েছে তার।

বিষয়:ইয়াশ রোহান কমলা রকেট তানভীন সুইটি দীপা খন্দকার দোয়েল ম্যাশ নাজিফা তুষি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…