বিনোদন

ওয়েব ফিল্ম দিয়ে অভিনয়ে ফিরছেন আসিফ নূর

আসিফ নূর গাড়ির পাশে দাঁড়িয়ে ক্যাজুয়াল পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

আসিফ নূর একটি কালো গাড়ির পাশে দাঁড়িয়ে ক্যাজুয়াল পোশাকে দেখা যাচ্ছে, তিনি sunglasses পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

এস এ হক অলিকের ‘এক পৃথিবী প্রেম’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষিক্ত হয়েছিলেন আসিফ নূর। ব্যক্তিগত কারণে ৪ বছর মিডিয়া থেকে দূরে থাকলেও এবার ওয়েব ফিল্ম দিয়ে কামব্যাক করছেন তিনি।

ফ্যান্টম ক্রিয়েশানের প্রযোজনায় নির্মিত হয়েছে প্রথম ওয়েব ফিল্ম ‘মায়া-দ্য রিভেঞ্জ’। এই ওয়েব ফিল্ম দিয়ে অভিনয়ে ফিরছেন আসিফ নূর।

প্রতিষ্ঠানটির প্রধান ও নির্মাতা ফামিদা প্রেমা জানান, ‘মায়া- দ্য রিভেঞ্জ’ এ আয়ান চরিত্রে দেখা যাবে আসিফ নূরকে। নতুন রূপে ফিরছেন আসছেন তিনি।

‘মায়া’ নিয়ে আসিফ নূর বলেন, মায়া’র গল্পেই বাস, গল্পেই সর্বনাশ। এই ওয়েব ফিল্মে আমাকে একেবারে ভিন্নরূপে উপস্থাপন করা হয়েছে। এর আগে আমাকে নিয়ে এভাবে কেউ ভাবেনি। গল্পে চমক থাকছে।

চাঁদরাতে ‘মায়া-দ্য রিভেঞ্জ’ এর পোস্টার উন্মোচন উপলক্ষে ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে ‘ফ্যান্টম ক্রিয়েশন্স’ এর পেজে। এতে অংশগ্রহণ করে ভাগ্যবান ব্যক্তি পেতে পারেন ১ লক্ষ টাকার নগদ পুরষ্কার!

এদিকে সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, ‘মায়া-দ্য রিভেঞ্জ’ এর অর্ধেক শুটিং শেষ। বড় আয়োজনে ছবিটি একটি ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি দেয়া হবে।

বিষয়:আসিফ নূর মায়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…