চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ওয়ার্ল্ড সিনেমা ফান্ড’ পেয়েছেন কামার আহমাদ সাইমন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৫ পূর্বাহ্ণ ২০, জুলাই ২০১৭
বিনোদন
A A
কামার আহমাদ সাইমন

কামার আহমাদ সাইমন

কামার আহমাদ সাইমন গত বছর ‘শঙ্খধ্বনি’ ছবির জন্য ‘ওয়ার্ল্ড সিনেমা ফান্ড’ পেয়েছিলেন। এবারও একই ছবির জন্য পুরস্কারটি পেলেন তিনি। তবে ছবির নাম এখন ‘শিকলবাহা’। পরপর দুবার জার্মানির বার্লিন চলচ্চিত্র উৎসবের সম্মানজনক পুরস্কার ‘ওয়ার্ল্ড সিনেমা ফান্ড’ (ডব্লিউসিএফ) পেলেন এই বাংলাদেশি নির্মাতা। বার্লিন চলচ্চিত্র উৎসবের ওয়েনবাইট থেকে গতকাল বুধবার এই তথ্য জানা গেছে।

এ বছর ৪৭টি দেশের ১৮২টি নির্মিতব্য সিনেমার মধ্যে ৫টি ‘ওয়ার্ল্ড সিনেমা ফান্ড’ পুরস্কার পেয়েছে। বাকি ৪টি ছবি ফিলিস্তিন, ব্রাজিল, উরুগুয়ে ও আফগানিস্তানের।

দ্বিতীয়বার এ পুরস্কার পাওয়ায় দারুণ খুশি কামার আহমাদ সাইমন। বললেন, ‘আমি জানি না, বার্লিন উৎসব কর্তৃপক্ষ দুবার আর কাউকে এই পুরস্কার দিয়েছে কি না! আমি খুবই শিহরিত!’

‘শিকলবাহা’ ছবির জন্য সরকারি অনুদানও পেয়েছেন কামার আহমাদ সাইমন। ছবির কাজ শুরু প্রসঙ্গে জানালেন, এ ছবির সব অভিনয়শিল্পী হবেন অপেশাদার। জুঁতসই কিছু মুখ খুঁজে পেয়েছেন। আরও কিছু মুখ খুঁজছেন। এ বছরই ছবির কাজ শুরু করবেন তিনি।

‘শিকলবাহা’ ছবির গল্প হারিয়ে যাওয়া দুই বন্ধু আর একটা নদীর খোঁজে অনিশ্চিত যাত্রা নিয়ে । পরিচালক কামার আহমাদ সাইমনের নতুন ছবি। কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন এবং পরিচালনা করছেন তিনি। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের বিগিনিং ফিল্ম ও জার্মানির ওয়েডেমন ব্রোস।

২০০৪ সাল থেকে বার্লিন চলচ্চিত্র উৎসব এ পুরস্কার দিয়ে আসছে। এর মাধ্যমে সম্ভাবনাময় চলচ্চিত্রের নির্মাণ ও পরিবেশনার জন্য অর্থ দেওয়া হয়। জার্মানির ফেডারেল ফাউন্ডেশন ফর কালচার ও গ্যেটে ইনস্টিটিউট যৌথভাবে এ ‘অর্থ পুরস্কার’ দিয়ে থাকে। বিশ্বের যেসব দেশে চলচ্চিত্রশিল্প এখনো শক্তিশালী অবস্থানে পৌঁছায়নি, সেসব দেশের সম্ভাবনাময় নির্মাতাদের ছবিতে অর্থায়ন করে বার্লিন চলচ্চিত্র উৎসবের ডব্লিউসিএফ। একই সঙ্গে দেশগুলোর সমৃদ্ধ সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরা এই পুরস্কারের উদ্দেশ্য।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কামার আহমাদ সাইমন
শেয়ারTweetPin

সর্বশেষ

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT