ক্রিকেট

ওয়ার্নার-মার্শের সাথে ল্যাঙ্গারকেও বিশ্রাম দিলো অজিরা

অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা বিশ্বকাপের ম্যাচে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা বিশ্বকাপের ম্যাচের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে আসন্ন পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে অ্যারন ফিঞ্চকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে জায়গা পায়নি অজিদের দুই তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। তাদের স্থলাভিষিক্ত হবেন জশ হ্যাজেলউড ও ম্যাকডারমট। এই সিরিজে দলের সঙ্গে থাকছেন না অজিদের নিয়মিত কোচ জাস্টিন ল্যাঙ্গারও।

আগামী ১১ ফেব্রুয়ারি ‍টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হয়ে চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। সফরে ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে লঙ্কানরা।

পরের সিরিজ পাকিস্তানে সফর করার আগ পর্যন্ত লঙ্কানদের বিপক্ষে বিশ্রামে থাকবেন ল্যাঙ্গার। ফলে লঙ্কানদের বিপক্ষে নিয়মিত কোচ জাস্টিন ল্যাঙ্গারকে পাবে না অ্যারন ফিঞ্চের দল। ল্যাঙ্গারের পরিবর্তে দায়িত্ব পালন করবে সহকারী কোচ অ্যানড্রেউ ম্যাকডোনাল্ড।

ওয়ার্নার ও মার্শকেও একইভাবে বিশ্রামে রাখা হয়েছে। তবে বিগ ব্যাশে দারুণ খেলার উপহার স্বরূপ দলে জায়গা পেয়েছে বেন ম্যাকডারমট। বিশ্রাম শেষ করে এই সিরিজে ফিরছেন হ্যাজেলউড।

অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, ময়েজেস হেনরিক্স, জশ ইঙ্গলিস, বেন ম্যাকডারমট, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।

বিষয়:ওয়ার্নার ফিঞ্চ মার্শ ম্যাকডোনাল্ড ল্যাঙ্গার হ্যাজেলউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…