অপরাধ

ওয়ারীতে গোলাগুলিতে যুবলীগ নেতাসহ পাঁচজন আহত

ওয়ারীতে গোলাগুলিতে যুবলীগ নেতাসহ পাঁচজন আহত

ওয়ারীর দক্ষিণ মুসন্দিতে পাঁচজনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে যুবলীগ নেতা রয়েছেন।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, শনিবার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর ওয়ারীর দক্ষিণ মুসন্দিতে গোলাগুলির ঘটনাটি ঘটে। কে বা কারা এর সঙ্গে জড়িত এখনো জানা যায় নাই। তবে আহতদের মধ্যে যুবলীগ নেতা রয়েছেন।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থালে অবস্থান করছে পুলিশ। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন আজিজুর রহমান।

বিষয়:ওয়ারী গোলাগুলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…