চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডেতেও বাংলাদেশের কিশোরদের দাপুটে শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ণ ১১, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

দীর্ঘ পরিসরের সিরিজ জয়ের (১-০) পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও দাপট দেখাল বাংলাদেশের কিশোররা। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলকে ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

স্বাগতিকদের দেয়া ২২৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সফরকারীরা গুটিয়ে গেছে ১৩৯-এ। তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে থাকল লাল-সবুজের কিশোররা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান তোলে বাংলাদেশ। সাত নম্বরে নেমে মাহফুজুর রহমান রাব্বি করেন দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান। আজিজুল হক রনি অপরাজিত থাকেন ৩৫ রানে। ৩৪ রান করেন সাকিব শাহরিয়ার।

পাকিস্তানি কিশোর ফারহাদ খান চারটি ও আসির মুঘল নেন তিনটি উইকেট।

মাঝারি লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল ৪১.৪ ওভারে দেড়শ’র আগেই সবকটি উইকেট হারায়। কাসিফ আলি করেন সর্বোচ্চ ৬৪ রান।

মুশফিক হাসান, আজিজুল হক ও মাহফুজুর রহমান নেন দুটি করে উইকেট। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন মাহফুজুর রহমান।

Reneta

এর আগে ফতুল্লায় প্রথম তিন দিনের ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। খুলনায় দ্বিতীয় ও শেষ তিন দিনের ম্যাচটি ড্র করলে সিরিজ নিজেদের করে নেয় ইয়াং টাইগাররা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ যুব দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের তিন নারীর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT