চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওসি পদে এএসপি’র বিরোধীতাকারীই হলেন দেশের প্রথম এএসপি ওসি

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৯:০৫ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

দেশের থানাগুলোতে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদে সহকারী পুলিশ সুপারিন্টেনডেন্ট (এএসপি) নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ সদর দফতর।

এরই মধ্যে রাজধানীর গুলশান থানার ওসি মো. সিরাজুল ইসলামসহ ৮১ জন ইন্সপেক্টরকে এএসপি পদে পদন্নোতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল শনিবার ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে দেশের প্রথম এএসপি হিসেবে গুলশান থানার ওসির দায়িত্ব দেয়া হয়েছে  মো. সিরাজুল ইসলামকে। তিনি ওই থানাতেই ইন্সপেক্টর হিসেবে ওসির দায়িত্বে ছিলেন।

Banglabid

গত কয়েক বছর ধরে জনগণের জন্য সহজে পুলিশের সেবা ও ভোগান্তি কমাতে থানাগুলোতে এএসপিদেরকে ওসির দায়িত্ব দেওয়ার বিষয়টি আলোচনায় ছিল। কিন্তু ইন্সপেক্টরদের তীব্র আপত্তি ও আন্দোলনের মুখে একাধিকবার উদ্যোগ নিয়েও পিছু হটে পুলিশ সদর দফতর।

ইন্সপেক্টরদের সেই আন্দোলনের অন্যতম নেতা ছিলেন গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম। তিনি বরাবরই বলে এসেছেন, সরকারের এ সিদ্ধান্ত তারা কোনভাবেই মানবেন না। অথচ তিনিই সবার আগে পদোন্নতি পেয়ে এএসপি হিসেবে থানার দায়িত্ব গ্রহণ করেছেন।

তার এ পদোন্নতির বিষয়টিকে অনেকেই ভিন্নদৃষ্টিতে দেখছেন। বিশেষ করে তার সঙ্গে আন্দোলনে থাকা সহকর্মীরা। তবে ওসি সিরাজুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আসলে এখানে আমার বলার কিছুই নেই। কারণ একজন কর্মকর্তা হিসেবে সরকারের যে কোন সিদ্ধান্ত মানতে আমি বাধ্য।’

Reneta

নাম প্রকাশ না করে রাজধানীর কয়েকটি থানার ইন্সপেক্টর চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমাদের নেতা হিসেবে সিরাজুল ইসলামের এই পদ গ্রহণ করার বিষয়কে আমরা অনৈতিক মনে করছি। নিজের নয়, তার উচিৎ ছিল সবার স্বার্থ দেখা।’

গত বছরের অক্টোবরে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সভাপতি গুলশান থানার ওসি ইন্সপেক্টর সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক চকবাজার থানার ওসি ইন্সপেক্টর শামীম অর রশীদ তালুকদারের নেতৃত্বে ঢাকার ১০ থানার ওসি একসঙ্গে পুলিশ হেডকোয়ার্টার্সে গিয়ে পুলিশের আইজি এ কে এম শহীদুল হকের সঙ্গে দেখা করে তাদের সেই আপত্তির কথা তুলে ধরেছিলেন।

তখন আইজিপি তাদের আশ্বাস দিয়ে বলেছিলেন, থানায় ওসির দায়িত্বে ইন্সপেক্টরাই থাকবেন, এএসপিদের দেয়া হবে না। পাশাপাশি বিষয়টি নিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানান। কিন্তু শেষ পর্যন্ত তিনি কথা রাখতে পারেননি।

২০১০ সালে থানায় দুজন করে ইন্সপেক্টর নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হয়। এদের একজন ওসি (অপারেশন), অন্যজন ইন্সপেক্টর (তদন্ত)। ওই বছরের ৫ আগস্ট পুলিশ বাহিনীর নীতিনির্ধারণী গ্রুপের (পলিসি গ্রুপ) এক বৈঠকে সিদ্ধান্ত হয়, দেশের সব থানায় ওসি পদে  ইন্সপেক্টরদের বদলে এএসপি নিয়োগ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাবেক ফুটবলারদের নিয়ে বিচ ফুটবল

পরবর্তী

নতুনদের দেশকে সঠিকপথে এগিয়ে নেয়ার দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী
ফাইল ছবি

নতুনদের দেশকে সঠিকপথে এগিয়ে নেয়ার দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী

প্রকৃতিতে টিকিয়ে রাখতে বিশেষ প্রজাতির দুটি কাছিম সুন্দরবনে অবমুক্ত

সর্বশেষ

চাঁদাবাজির প্রতিবাদে সন্দ্বীপে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ঘাটেই মৃত্যু বীর মুক্তিযোদ্ধার

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৭০ অনুচ্ছেদ সংশোধনের পর হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬

বাগেরহাট সদর হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো নয়াদিল্লি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT