ওরিয়ন ফুটওয়্যারের নতুন আউটলেট এখন ফার্মগেটে

ফার্মগেটে ওরিয়ন ফুটওয়্যারের নতুন আউটলেট উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ও দর্শনার্থীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর ফার্মগেটে ওরিয়ন ফুটওয়্যার এর নতুন আউটলেট উদ্বোধন করা হয়েছে। বুধবার ওরিয়ন ফুটওয়্যার লি. এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন মোল্লা এই আউটলেট উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ওরিয়নের মার্চেন্ডাইজিং বিভাগের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট আরেফা হুসেইন, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, রিটেইল অপারেশন ম্যানেজার এম এম ই এলাহী আনসারী সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধন উপলক্ষ্যে এই আউটলেটে প্রথম ৭ দিনের জন্যে যে কোন কেনাকাটায় ১৫ শতাংশ বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






