অর্থনীতি

অনলাইনে সেবা দিতে ওরিয়ন ফুটওয়্যার ও দারাজ বাংলাদেশের মধ্যে চুক্তি

ওরিয়ন ফুটওয়্যার ও দারাজ বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঘরে বসেই অনলাইনে ওরিয়ন ফুটওয়্যার এর সকল পণ্য সামগ্রীর সেবা পৌঁছাতে ওরিয়ন ফুটওয়্যার লিমিটেড এবং দারাজ বাংলাদেশ এর মধ্যে একটি ব্যবসায়িক চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে।

সোমবার ওরিয়ন ফুটওয়্যার লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো: রুহুল আমিন মোল্লা এবং দারাজ বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদাল হক নিজ নিজ কোম্পানীর পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ওরিয়ন ফুটওয়্যার লিমিটেড এর এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট (মার্চেন্ডাইজিং) আরেফা হুসেইন, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, রিটেইল অপারেশন ম্যানেজার এম.এম.ই. এলাহী আনসারী এবং দারাজ বাংলাদেশ এর ক্যাটাগরী হেড (ফ্যাশন) নুর জাহান জুঁই, বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ আইরিন আক্তার ঝরা উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় ক্রেতাগণ দারাজ ডট কম ডট বিডি এর মাধ্যমে ওরিয়ন ফুটওয়্যার পণ্য ক্রয় করতে পারবেন।

বিষয়:অনলাইন সেবা ওরিয়ন ফুটওয়্যার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…