ক্রিকেট

ওয়ানডে সিরিজ জিততে বাংলাদেশের চাই ১৯৪ রান

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রথম ওয়ানডেতে একশর আগেই গুটিয়ে যাওয়া আয়ারল্যান্ডের মেয়েরা দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে। মিরপুরে স্বাগতিক বাংলাদেশকে ছুঁড়ে দিয়েছে ১৯৪ রানের লক্ষ্য। টসে জিতে ব্যাটিংয়ে নেমে এমি হান্টারের ফিফটিতে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান তুলেছে আইরিশরা।

শের-ই-বাংলা স্টেডিয়ামে ইনিংসের চতুর্থ ওভারেই সাফল্য পায় বাংলাদেশ। সফরকারী দলের অধিনায়ক গ্যাবি লুইসকে (১২ বলে ২ রান) সাজঘরে পাঠান অফস্পিনার সুলতানা খাতুন।

দলীয় ৩৫ রানে সারা ফোর্বসকে ফেরান বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। ৩৪ বলে দুটি চারে ১৩ রানে এলবিডব্লিউ হন তিনি।

এরপর বড় জুটি গড়ে তোলে আয়ারল্যান্ড। অরলা প্রেন্ডারগাস্টকে নিয়ে লড়ে যান হান্টার। রান আউটে ভাঙে ৯১ রানের তৃতীয় উইকেট জুটি। অরলা ৭২ বলে ৩৭ রানের পথে মারেন দুটি বাউন্ডারি।

৮৮ বলে ৮টি চারে ৬৮ রান করা হান্টারকে এলবিডব্লিউর ফাদে ফেলেন স্বর্ণা আক্তার। অভিজ্ঞ ব্যাটার লরা দিলানি ৫০ বলে ৩৩ রানের ইনিংস খেলে রাখেন অবদান। উনা রেয়মন্ড ১৮ বলে ২১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে নিয়ে যান দুইশর কাছে।

মিরপুরের উইকেটে ১৯৪ চ্যালেঞ্জিং সংগ্রহ। রান তাড়ায় বাংলাদেশের সর্বোচ্চ সাফল্যটি পাকিস্তানের বিপক্ষে। ২০১৯ সালে লাহোরে স্বাগতিকদের বিপক্ষে ২১১ রান তাড়া করে জিতেছিল টিম টাইগ্রেস।

সুলতানা ১০ ওভারে ৩২ রানে দুটি উইকেট নেন। নাহিদাও দেন ১০ ওভারে ৩২ রান। উইকেট নেন একটি। স্বর্ণা ৪ ওভারে ৬ রানে নেন একটি উইকেট।

সিরিজ জয়ের মিশনে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। একমাত্র পেসার মারুফা আক্তার উইকেট পাননি। ৭ ওভারে খরচ করেন ৩৮ রান।

বিষয়:ওয়ানডে সিরিজ বাংলাদেশ-আয়ারল্যান্ড মিরপুর মেয়েদের ক্রিকেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…