ম্যানচেস্টার সিটির ট্রেবলজয়ী অধিনায়ক কাইল ওয়াকারকে দলে টানতে সবকিছু প্রস্তুত করে রেখেছে ইতালিয়ান ক্লাব এসি মিলান। ২৪ ঘণ্টার মধ্যে তার চুক্তির সবকিছু হয়ে যাবে, জানিয়েছেন ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। রোববার এমন তথ্য জানিয়েছেন ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক।
রোমানো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওয়াকারকে নিয়ে বলেছেন, ‘এসি মিলান আগামী ২৪ ঘণ্টার মধ্যে আলোচনার মূলপর্বের সাথে কাইল ওয়াকারের চুক্তি সম্পন্ন করতে প্রস্তুত!’
‘ম্যানসিটির সাথে ওয়াকারের চুক্তি লোন বা কেনার সুযোগ রাখার বিষয়েও আলোচনা করা হয়েছে। ওয়াকার ইতিমধ্যেই এসি মিলানকে হ্যাঁ বলেছেন।’
ওয়াকার ম্যানসিটির হয়ে ছয়টি লিগ শিরোপা, দুটি এফএ কাপ, একটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি ক্লাব বিশ্বকাপ ও একটি উয়েফা সুপার কাপ জিতেছেন।








