ওমিক্রন সংক্রমণ বাড়ায় ফ্রান্সে ৩ জানুয়ারি থেকে কড়া বিধিনিষেধ

একজন নারী ও তার কুকুরকে প্যারিসের আইফেল টাওয়ার সামনে মাস্ক পরা অবস্থায় দেখা যাচ্ছে, করোনাভাইরাস মহামারীর সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ
ওমিক্রনের সংক্রমণ মারাত্মক হারে বাড়ায় ফ্রান্সে কড়া বিধিনিষেধ আরোপ হয়েছে। বুস্টার ডোজের সময় ব্যবধান ৪ মাস থেকে কমিয়ে ৩ মাস নির্ধারণ করেছে দেশটি।
এছাড়াও ৩ জানুয়ারি থেকে সুযোগ থাকলে ঘর থেকে কাজ করা বাধ্যতামূলক করা হয়েছে। ইনডোর ইভেন্টে ২ হাজারের বেশি মানুষ সমবেত হতে পারবে না বলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
মহামারীতে প্রথমবারের মতো একদিনে এক লাখের বেশি ভাইরাস সংক্রমণের রেকর্ড করেছে ফ্রান্স। এছাড়া গত মাসে হাসপাতালে কোভিড রোগীর ভর্তির সংখ্যা দ্বিগুণ হয়েছে দেশটিতে।
ওমিক্রনের সংক্রমণের মুখে সোম ও মঙ্গলবার মিলিয়ে বিশ্বজুড়ে আরও সাড়ে ৩ হাজার ফ্লাইট বাতিল হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






