ক্রিকেট

ওমানে অনুশীলনে টাইগাররা

বাংলাদেশ ক্রিকেট দল ওমানে অনুশীলনে প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল ওমানে অনুশীলন করছে, খেলোয়াড়রা একত্রে প্রার্থনা ও প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওমান পৌঁছে একদিনের কোয়ারেন্টাইন শেষে মঙ্গলবার অনুশীলনে নেমে পড়েছে বাংলাদেশ। একাডেমি মাঠে স্থানীয় সময় দুপুর দেড়টায় প্রস্তুতি শুরু করেন মাহমুদউল্লাহ রিয়াদরা।

বুধবার ও পরেরদিন একই মাঠে অনুশীলন করবে বাংলাদেশ। ৮ অক্টোবর ওমান ‘এ’ দলের বিপক্ষে টাইগাররা প্রস্তুতি ম্যাচ খেলবে আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশকে টি-টুয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলতে পেরোতে হবে বাছাইপর্বের বাধা। যেখানে দলটির প্রতিপক্ষ হিসেবে থাকবে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও স্বাগতিক ওমান।

বাছাইপর্ব শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের প্রথম রাউন্ডে (বাছাই) বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। আনুষ্ঠানিক দুটি প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের দুই টেস্ট খেলুড়ে দল শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। ম্যাচ দুটি ১২ ও ১৪ অক্টোবর হবে আবুধাবিতে।

বিষয়:টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০ টিম টাইগার্স বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বিসিবি মাহমুদউল্লাহ রিয়াদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…