চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওমর সানি ও মৌসুমীর ছেলের রেস্তোরাঁ ‘মেরি মন্টানা’

সৈয়দ নূর-ই- আলমসৈয়দ নূর-ই- আলম
১:০১ অপরাহ্ণ ১৭, জুন ২০১৭
বিনোদন
A A
শাবনাজ ও নাঈম দম্পতির সঙ্গে ওমর সানি ও মৌসুমী দম্পতি ও তাদের ছেলে স্বাধীন

শাবনাজ ও নাঈম দম্পতির সঙ্গে ওমর সানি ও মৌসুমী দম্পতি ও তাদের ছেলে স্বাধীন

রাজধানীর উত্তরায় ৭ নম্বর সেক্টর লেকপাড়ে ১৮ নম্বর সড়কের ৩৯ নম্বর বাড়িতে নতুন রেস্তোরাঁ চালু করেছেন চিত্রতারকা দম্পতি ওমর সানি ও মৌসুমীর ছেলে ফারদীন এহসান স্বাধীন। রেস্তোরাঁর নাম ‘মেরি মন্টানা’। গতকাল শুক্রবার সন্ধ্যায় এই রেস্তোরাঁ উদ্বোধন করেন ওমর সানি, মৌসুমী আর গত শতকের নব্বই দশকের জনপ্রিয় কয়েকজন চিত্রতারকা। তাদের মধ্যে ছিলেন নাঈম, শাবনাজ, বাপ্পারাজ, অমিত হাসান, আমিন খান প্রমুখ।

ফারদিন পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে। মৌসুমী জানান, ছেলের ইচ্ছাতেই এই রেস্তোরাঁ তারা সাজিয়ে দিয়েছেন। গোড়াতে ওমর সানি ও মৌসুমী নিজেদের কাজের ফাঁকে ছেলের ব্যবসায় সময় দেবেন। ছেলে যখন পুরোপুরিভাবে সব কিছু নিজেই করতে পারবে, তখন নিজেরা সরে যাবেন।

রেস্তোরাঁ ব্যবসা নিয়ে ছেলের আগ্রহ প্রসঙ্গে মৌসুমী জানান, ‘রেস্তোরাঁ নিয়ে ও খুবই সিরিয়াস। সারাক্ষণ দেশের আর দেশের বাইরের বিভিন্ন রেসিপি নিয়ে গবেষণা করে যাচ্ছে।’

ওমর সানি জানান, ‘মেরি মন্টানা’য় থাকছে মেক্সিকান আর ফিউশনধর্মী খাবার। দামটাও সবার কথা বিবেচনা করেই নির্ধারণ হয়েছে।

ফারদীন অনেক দিন থেকেই নির্মাণের সঙ্গে যুক্ত। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ফিল্ম কানেকশন ফিল্ম ইনস্টিটিউটে ব্যাচেলর কোর্সে ভর্তি হয়েছেন। চলচ্চিত্র নির্মাণে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে চান। তার পরিচালনায় নির্মিত সর্বশেষ টেলিছবি ‘ডেস্টিনেশন’। সামনে চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন তার। কিন্তু সব কিছুর আগে ব্যবসায়ী হিসাবে আত্মপ্রকাশ করেছেন বাবা–মায়ের হাত ধরে।

আমিন খান, বাপ্পারাজ, মৌসুমী ও ওমর সানি

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওমর সানিমৌসুমী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

মে ২৫, ২০২৬

৮৫ বছরেও প্রজন্মের অনুপ্রেরণা বব ডিলান

মে ২৫, ২০২৬

‘যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হতে পারে’

মে ২৪, ২০২৬

হার দিয়েই ম্যানসিটি অধ্যায়ের ইতি টানলেন গার্দিওলা

মে ২৪, ২০২৬

সাত বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT