রাজনীতি

ওমরাহ পালন করেছেন খালেদা জিয়া

ওমরাহ পালন করেছেন খালেদা জিয়া

সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ্ পালন করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খলেদা জিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় তিনি ওমরাহ্ পালন করেন।

সে সময় তার সঙ্গে ছিলেন, বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তারেক রহমানের স্ত্রী জোবায়েদা রহমান, তার কন্যা জাইমা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা ও মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত এনামূল হক চেীধুরী এবং অন্যরা।

ওমরাহ্ শেষে বেগম খালেদা জিয়া দেশ ও মানুষের মঙ্গল কামনা করে দোয়া করেন।

বিষয়:খালেদা জিয়া হজ পালন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…