আন্তর্জাতিক

ওবামার বিরোধিতা পাত্তা না দিয়েই পাশ হলো শরণার্থী বিল

ওবামার বিরোধিতা পাত্তা না দিয়েই পাশ হলো শরণার্থী বিল

সিরীয় ও ইরাকি শরণার্থীদের যুক্তরাষ্ট্র প্রবেশে কড়াকড়ি আরোপে মার্কিন প্রতিনিধি পরিষদে একটি বিল পাস হয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামা এর বিরোধিতা করলেও ২৮৯ জন সদস্য বিলটির পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেন ১৩৭ জন সদস্য।

বিলটির পক্ষে ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলেরও বেশ কয়েকজন সদস্য ভোট দিয়েছেন।

ফ্রান্সে সন্ত্রাসী হামলায় শতাধিক মানুষ নিহত হওয়ার পর মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সুপারিশে বিলটি প্রতিনিধি পরিষদে তোলা হয়।

প্রেসিডেন্টের সইয়ের আগে সিনেট অধিবেশনে তোলা হবে শরণার্থী ইস্যু।

এরই মধ্যে বিলটি আইনে পরিণত করার আগে ভেটো দেয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ওবামা।

বিষয়:অভিবাসী শরণার্থী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…