চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওবামার বিদায়ী ভাষণ: গণতন্ত্রের কথা যেন কথামালার রূপকথা না হয়

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:৪৪ অপরাহ্ন ১১, জানুয়ারি ২০১৭
সম্পাদকীয়
A A

মঙ্গলবার শিকাগোতে ঐতিহাসিক বিদায়ী ভাষণে উপস্থিত মার্কিন নাগরিকদের গণতন্ত্র রক্ষা করতে বলেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের গণতন্ত্র চালনার দায়িত্ব ট্রাম্প সরকারের হাতে যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর হবে আগামী ২০ জানুয়ারি। প্রেসিডেন্ট ওবামা কেন একটি গণতান্ত্রিক দেশে গণতন্ত্র রক্ষা করার আহ্বান জানালেন সেটি অনেকের মতো আমাদের কাছেও প্রশ্নের জন্ম দিয়েছে। এতে আমেরিকা একটি অরক্ষিত গণতান্ত্রিক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে কি না, সেটি ভেবে দেখার বিষয়। ট্রাম্প সরকারের হাত থেকে গণতন্ত্রের উত্তরণের কোন পথের ইঙ্গিত ছিলো কি এ ভাষণে, না ডেমোক্র্যাট সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরা হয়েছে ঘন্টাব্যাপী বক্তব্যে তা নিয়ে আলোচনা হতে পারে। দুটো দিকই হয়তো সুকৌশলে তার ভাষণে এনেছেন বিদায়ী প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যেখানে গণতন্ত্র এগিয়ে যায় বিশ্ব গণতন্ত্রে অনুপ্রবেশের ভেতর দিয়ে। এটি আমেরিকান জনগণেরও একটি পছন্দের বিষয়। সেই পছন্দের জায়গায় সে দেশের জনগণ এবার বেছে নিয়েছে ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পকে। আমেরিকান রাজনীতিতে ডেমোক্র্যাট থেকে রিপাবলিকানদের হাতে ক্ষমতার পালাবদলে এবারের প্রেসিডেন্ট নির্বাচনটি ছিলো সবচেয়ে আলোচিত। নতুন করে ভেতরে ভেতরে একটা বড় মানসিক যুদ্ধের ময়দান তৈরি হয়েছে। সে ময়দানে আগামী চার কিংবা আট বছরে কে আসলে জনগণের মন জয় করতে পারবে সেটি এখন বিবেচ্য। বারাক ওবামা অবশ্য শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কথাই বলেছেন। আমেরিকায় রাজনৈতিক সংস্কৃতির এক অনন্য বৈশিষ্ট্য এটি, তাই তিনি মনে করেন। মঙ্গলবারের বিদায়ী ভাষণে ওবামা আরও একটি প্রসঙ্গ তুলে ধরেন যা ছিল গত আট বছরে তার শাসনামলে আমেরিকার শক্তিশালী হয়ে ওঠার গল্প। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি পুনরুদ্ধার, ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি, কিউবার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইসহ বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে তার কথায়। তিনি বলেছেন, প্রায় সবদিক থেকেই বিশ্বের অন্য দেশগুলোর থেকে এগিয়ে আছে আমেরিকা। যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ওবামা। যে বিষয়টি আমাদের নজর কেড়েছে তা হলো যুক্তরাষ্ট্র একটি গণতান্ত্রিক দেশ হওয়ার পরও এখনও সেখানে বর্ণবাদ রয়েছে। যা ওবামাও অকপটে স্বীকার করেছেন তার বক্তব্যে। এ নিয়ে আমেরিকাকে ভবিষ্যতে আরও কাজ করতে হবে বলে উল্লেখ করেছেন তিনি। আমরা মনে করি, গণতান্ত্রিক দেশ হিসেবে উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করতে হলে আমেরিকার মতো একটি দেশকে আরও উদার হতে হবে। বিশ্ব রাজনীতির ওপর তারা যে কর্তৃত্ব জারি রাখতে চায়, সেসব বিষয় থেকে পেছাতে হবে। প্রতিটি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় থাকে। সেখানে নাক-গলানোর যে প্রাচীণ সংস্কৃতি রয়েছে দেশটির এবং যে কারণে তারা সবচেয়ে সমালোচিত, সেই সব অবস্থান থেকেও বের হয়ে আসতে হবে যুক্তরাষ্ট্রকে। তবে, ট্রাম্প সরকার সে কাজটি কতোটা করবে, সে বিষয়ে অনেকের মতো আমরাও সন্দিহান। ৫৫ বছর বয়সী বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা যে পরিবর্তনের লক্ষ্য নিয়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন ২০০৮ সালে, সেই প্রেসিডেন্ট মার্কিন জনগণকে অনুরোধ করলেন যেকোন বিষয় পারস্পরিক দৃষ্টিকোণ থেকে দেখার জন্য। আমরা মনে করি গণতন্ত্রের ওপর হুমকি যেকোন দেশের জন্যই ক্ষতিকর। সেটি আমেরিকা হোক, বা বাংলাদেশ, বা যেকোনো দেশ। আমরা চাই গণতন্ত্রের প্রকৃত চর্চা বাস্তবে প্রয়োগ হোক। এটি যেন শুধু কথামালার ফ্রেমে বাধা কোন রূপকথা না হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যবিত্ত জীবন নিয়ে চ্যানেল আইয়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’

এপ্রিল ১৯, ২০২৬

ধামরাইয়ে জনপ্রিয় হচ্ছে ব্যাগিং পদ্ধতিতে আদা চাষ

এপ্রিল ১৯, ২০২৬

বর্ণবাদের শিকার হামজা, প্রতিবাদ করায় দেখলেন হলুদ কার্ড

এপ্রিল ১৯, ২০২৬

চাকরিচ্যুতি ও হয়রানির প্রতিবাদে মতিঝিলে ব্যাংক কর্মকর্তাদের মানববন্ধন

এপ্রিল ১৯, ২০২৬

সমঝোতার রূপরেখা চূড়ান্ত হওয়ার পর আলোচনা: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT