চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওবামার জলবায়ু নীতি বাতিল করছেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৫ পূর্বাহ্ণ ২৯, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A

জলবায়ু পরিবর্তন বিষয়ে ওবামা প্রশাসনের নেয়া ‘ক্লিন পাওয়ার প্ল্যান’ নামক দুষণ বিরোধী নীতি বাতিলের নতুন এক নির্বাহী আদেশে সাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ওবামা প্রশাসনের ‘ক্লিন পাওয়ার প্ল্যান’ নামক দুষণ বিরোধী নীতি বাতিলের এই নির্বাহী আদেশ স্বাক্ষর করেন তিনি।

এর ফলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জলবায়ু নীতির মূল অংশগুলো বাতিল হয়ে যাচ্ছে। ওবামা প্রশাসনের ওই নীতির আওতায় বিভিন্ন রাষ্ট্র কার্বন নির্গমন কমাতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল।

এ নীতি থেকে সরে যাওয়ার উদ্যোগ নেয়ার ফলে ব্যবসায়ী গ্রুপ ট্রাম্পের প্রশংসা করলেও হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশবাদীরা। তারা এ পদক্ষেপকে বিপজ্জনক আখ্যা দিয়েছে এবং এটি বিশ্বের স্বচ্ছ জ্বালানি প্রযুক্তির ধারার বিপরীতে বলে উল্লেখ করেছেন। পরিবেশবিদরা সতর্ক করে বলছেন, এটি ঘরে-বাইরে মারাত্মক পরিণতি ডেকে আনবে।

ডোনাল্ড ট্রাম্প বলেন, নতুন এ উদ্যোগ ‘কয়লার বিরুদ্ধে যুদ্ধ’ ও ‘কর্মসংস্থান ধ্বংসকারী বিধিনিষেধের’ অবসান ঘটাবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জ্বালানি এবং বিদ্যুতকে সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও স্বচ্ছ রাখতে সহায়ক হবে।

ট্রাম্প প্রশাসনের দাবি, ওবামার পরিকল্পনা বাতিলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের জনগণ চাকরি হারানো থেকে রক্ষা পাবে এবং আমদানিকৃত জ্বালানির উপর আমেরিকার নির্ভরতা কমবে।

অর্থনীতিতে ক্ষতির যুক্তি দেখিয়ে ট্রাম্প আগেই জলবায়ু নীতি থেকে সরে আসার কথা বলেছিলেন। নির্বাচনী প্রচারাভিযানেও তিনি ২০১৫ সালে ডিসেম্বরে স্বাক্ষরিত প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার অঙ্গীকার করেছিলেন।

Reneta

ট্রাম্পের নির্বাহী আদেশে পরিবেশ সুরক্ষা সংস্থার বাজেট কমবে এবং তেল, গ্যাস ও কয়লা উৎপাদন বিধিও পুনপর্যালোচনা করে দেখা হবে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্ট: 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওবামাট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

মাতৃত্ব পরবর্তী সমস্যা নিয়ে মুখ খুললেন কিয়ারা

মে ১০, ২০২৬

ঢাকার ট্রাফিক ব্যবস্থায় ডিজিটাল প্রসিকিউশন সিস্টেম

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিনের পদত্যাগ

মে ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি

আদালতে নারী বিচারপ্রার্থীর বিষপানে আত্মহত্যার চেষ্টা!

মে ১০, ২০২৬

তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT