চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ওটিটি নাকি প্রেক্ষাগৃহ’, কোথায় মুক্তি পাচ্ছে কেজিএফ-২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২১
বিনোদন
A A
কেজিএফ-২ সিনেমার পোস্টার, প্রধান চরিত্রের মুখের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কেজিএফ: চ্যাপ্টার টু’ এর জন্য মুখিয়ে আছে পুরো ভারতবর্ষ। কিন্তু এখন পর্যন্ত এই ছবিটির মুক্তি নিয়ে কাটেনি সংশয়। ‘ওটিটি প্ল্যাটফর্ম নাকি প্রেক্ষাগৃহ’ কোথায় মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই ছবিটি তা নিয়েও চলছে নানা গুঞ্জন। তবে এত গুঞ্জনের মাঝেও সম্প্রতি ছবিটির অভিনেতা যশের খুব কাছের এক সূত্রের মাধ্যম হতে জানা গেল অন্য এক খবর।

বলিউড হাঙ্গামাকে দেওয়া সেই সূত্রের খবর অনুসারে জানা গেছে, ওটিটি স্পেসে ছবিটির অধিকার কেনার জন্য স্ট্রিমিং প্লাটফর্মগুলোর মধ্যে চলছে ব্যাপক প্রতিযোগিতা। শুধু তাই নয়, ছবিটির ডিজিটাল প্রিমিয়ারের জন্য একটি প্রধান স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে বেশ লাভজনক একটি অফারও পেয়েছে ছবিটির পরিচালনা পর্ষদ।

তবে ডিজিটাল প্ল্যাটফর্মে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ এর মুক্তি দিয়ে ভক্তদের নিরাশ করতে চান না কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা যশ। শোনা যাচ্ছে, তারা প্রথমে কন্নড়, তেলেগু এবং তামিল ভাষায় ছবিটির দক্ষিণ ভারতীয় সংস্করণ এবং পরে হিন্দি সংস্করণ মুক্তি দেবার পরিকল্পনা করছেন।

মূলত ভারতে চলমান করোনা পরিস্থিতির কারণেই ‘কেজিএফ: চ্যাপ্টার টু’এর মুক্তি নিয়ে শঙ্কায় আছেন পরিচালক প্রশান্ত নীল ও অভিনেতা যশ। তবে যশের ভাষ্যমতে, প্রেক্ষাগৃহে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ এর মুক্তি দেওয়ার জন্য যতদিন অপেক্ষা করতে হয় করবো। সেক্ষেত্রে যদি দর্শকরা এত কষ্ট করে অপেক্ষা করতে পারেন তবে আমরা কেন পারবো না!

‘কেজিএফ-চ্যাপ্টার টু’ তে যশের বিপরীতে অভিনয় করছেন শ্রীনিধি শেঠি। সেই সাথে ছবিটিতে আরও অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত, রাবীনা ট্যান্ডন সহ আরও অনেকে।

ট্যাগ: কেজিএফ চ্যাপ্টার টুযশরাবীনা ট্যান্ডনশ্রীনিধি শেঠিসঞ্জয় দত্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আজও করোনায় ২৩৭ জনের মৃত্যু

পরবর্তী

করোনাভাইরাস: সুস্থতার হার বেড়েছে

পরবর্তী
চ্যানেল আই অনলাইন: সুস্থতার জন্য স্বাস্থ্যবিধি মানার গুরুত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: সুস্থতার হার বেড়েছে

পদ্মা সেতুর পিলার ও ভাঙা অংশের ছবি, ধাক্কা বা দুর্ঘটনার সম্ভাবনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতুতে বারবার ধাক্কা নাশকতা নাকি দুর্ঘটনা?

সর্বশেষ

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT