ওজন ঝরিয়েছেন মাধুরী?

৪৯ বছর বয়সেও আকর্ষণীয় ফিগারের মাধুরী কোন জাদুমন্ত্রে নিজের বয়স ঢেকে রেখেছেন তা অনেকের মনেই প্রশ্ন। সমবয়সী অন্য নায়িকাদের থেকে মাধুরীর বয়স অনেক কম দেখায়। সাম্প্রতিক একটি ছবি দেখে মনে হতে পারে মাধুরীর বয়স আরও কমে গেছে। কারণ ছবিতে আগের চাইতেও বেশি স্লিম দেখাচ্ছে তাকে।
ছবি দেখেই বোঝা যায় বেশ খানিকটা ওজন কমিয়ে ফেলেছেন মাধুরী। স্বামী শ্রীরাম নেনের সঙ্গে বান্দ্রার টেরেন্স লুইস ড্যান্স প্রোডাকশনের ইভেন্ট থেকে বের হওয়ার পথে তোলা এই ছবিতে মাধুরীকে আগের চেয়ে বেশি স্লিম দেখাচ্ছে। ফুলেল পোশাকে তাকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল।
ডারবানের একটি ড্যান্স কনসার্টে অংশগ্রহণের জন্য আপাতত তিনি নাচের চর্চা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কদিন আগেই সামাজিক যোগাযোগের মাধ্যমে তার নাচচর্চার একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে লিখেছিলেন ডারবানের কনসার্টের জন্য রিহার্সাল করছেন। কনসার্টে তার সঙ্গে হৃতিক রোশন এবং সোনাক্ষী সিনহাও অংশগ্রহণ করবেন। কনসার্টটি ১২ মে অনুষ্ঠিত হবে। মিড ডে এবং পিঙ্ক ভিলা।







