চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওকজা কাণ্ড!

নুসরাত শারমিন নুসরাত শারমিন
৫:৪৬ অপরাহ্ণ ২০, মে ২০১৭
বিনোদন
A A

গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের ভরা দর্শক। কারণ, কান চলচ্চিত্রের ৭০তম আসরের বেশ আলোচিত ও বিতর্কিত ছবি ‘ওকজা’ প্রদর্শিত হচ্ছে। কিন্তু একি! ছবির প্রজেকশন শুরুর ১০ মিনিট পার হয়ে গেছে কিন্তু পর্দায় বোঝা যাচ্ছে না কিছুই। ১৯ মে পালে দো ফেস্টিভাল ভবনের সুবিশাল প্রেক্ষাগৃহ গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের এ সাংবাদিকদের জন্য আয়োজিত প্রতিযোগিতা বিভাগের ছবি ‘ওকজা’র প্রদর্শনীতে এমন কাণ্ডই ঘটেছে।

আর তাই প্রেক্ষাগৃহে মুক্তি না পেয়ে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এই ছবিটির কারিগরি ত্রুটি নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়। অবশ্য ১০ মিনিট পর সব কিছু ঠিক-ঠাক হয়ে যায় এবং স্বাভাবিক ভাবেই প্রদর্শনী শেষ হয়। কান উৎসবের মতো এত বড় আসরে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা সচরাচর হয়না। তাই সমালোচনা হচ্ছে জানার পর সংশ্লিষ্টরা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রযোজক ও দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন।

‘ওকজা’ গল্প তৈরি হয়েছে দক্ষিণ কোরিয়ার পাহাড়ি এলাকার বালিকা মিজাকে নিয়ে। ওকজা হলো বিশাল আকারের একটি প্রাণী। ওকজাকে নিউইয়র্কের একটি বহুজাতিক প্রতিষ্ঠান অপহরণ করে নিয়ে যায়। মিজা তার প্রিয় বন্ধু ওকজাকে অপহরণ করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাঁড়ায়।

‘ওকজা’ ছবিটি পরিচালনা করেছেন বং জুন-হো। ট্রেলার প্রকাশ হওয়ার পর থেকেই বিতর্কের মুখে পড়ে সিনেমাটি। ফ্রান্সের প্রেক্ষাগৃহের পরিবর্তে নেটফ্লিক্সের নিজেদের ওয়েবসাইটে ছবিটি মুক্তি দেয়ার সিদ্ধান্তের কারণে এবারের কানে শুরু থেকে ‘ওকজা’ নিয়ে চলছে বিতর্ক। কান উৎসবে ‘ওকজা’র অর্থায়ন করেছে নেটফ্লিক্স ওয়েবসাইট। ছবিটি নিয়ে শুরুতে বিদ্রূপ হলেও প্রদর্শনী শেষে দক্ষিণ কোরীয়-আমেরিকান এই ছবিটির প্রশংসা করেন সবাই। বিবিসি।

‘ওকজা’ গল্প তৈরি হয়েছে দক্ষিণ কোরিয়ার পাহাড়ি এলাকার বালিকা মিজাকে নিয়ে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কান উৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT