চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐশ্বরিয়ার বাবার শেষকৃত্যে বলিউড তারকারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৫ অপরাহ্ণ ১৯, মার্চ ২০১৭
বিনোদন
A A
কৃষ্ণরাজ রাইয়ের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য যাচ্ছেন ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন

কৃষ্ণরাজ রাইয়ের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য যাচ্ছেন ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন

ঐশ্বরিয়া রাই বচ্চনের বাবা কৃষ্ণরাজ রাইয়ের শেষকৃত্যে অংশ নিয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সোনালী বেন্দ্রে, রণধীর কাপুর, সঞ্জয় লীলা বানসালী, আশুতোষ গোয়ারিকর, সিমি গারওয়ালসহ আরও অনেক বলিউড তারকা। তারা কৃষ্ণরাজ রাইকে শেষ শ্রদ্ধা জানান। আরও উপস্থিত ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। গতকাল শনিবার রাত আটটা নাগাদ মুম্বাইয়ের ভিলে পার্লে সেবা সংস্থান শ্মশান ভূমিতে কৃষ্ণরাজ রাইয়ের শেষকৃত্য সম্পন্ন হয়।

এর আগে কৃষ্ণরাজ রাইয়ের মরদেহ লীলাবতী হাসপাতাল থেকে তাঁদের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে কিছু সময় অবস্থানের পর তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়।

গতকাল শনিবার বিকাল চারটা নাগাদ মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে কৃষ্ণরাজ রাইয়ের (৭৫) জীবনাবসান হয়। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন। গত জানুয়ারি মাসে অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত সপ্তাহে অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। গত কয়েকদিন ধরে জীবন–মৃত্যুর সঙ্গে লড়াই করেন কৃষ্ণরাজ রাই। সন্ধ্যায় হাসপাতাল থেকে জানানো হয়, ক্যানসারের পাশাপাশি বয়সজনিত নানা সমস্যা ছিল তার।

Banglabid

কৃষ্ণরাজ রাই অসুস্থ হয়ে পড়ায় এ বছর হোলি খেলেননি বচ্চন পরিবারের কোনো সদস্য। কোনো পার্টিরও আয়োজন হয়নি ‘জলসা’য়।

কৃষ্ণরাজ রাইয়ের মৃত্যু সংবাদ শুনে বলিউডের অনেকেই ঐশ্বরিয়া রাইকে সমবেদনা জানিয়েছেন। টাইমস অব ইন্ডিয়া।

অমিতাভ বচ্চন
শাহরুখ খান
রণধীর কাপুর
সিমি গারওয়াল
সঞ্জয় লীলা বানসালী

Reneta

 

 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিটি নির্বাচন ও জঙ্গি হামলা প্রতিরোধে সতর্ক কুমিল্লার প্রশাসন

পরবর্তী

বাংলাদেশের অবিস্মরণীয় জয়

পরবর্তী

বাংলাদেশের অবিস্মরণীয় জয়

কৌশল পরিবর্তন গার্হস্থ্য অর্থনীতির, মাঠে থাকবে ঢাকা কলেজ

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT