একযুগ পর বলিউডের ‘বাজরাঙ্গি ভাইজান’ তার সাবেক প্রেমিকা ঐশ্বরিয়াকে নিজ অনুষ্ঠান `বিগ বসে’ দাওয়াত দিয়েছেন।
ভারতীয় টেলিভিশনের সবচেয়ে আকর্ষণীয় ও ব্যায় বহুল রিয়েলিটি শো বিগ বস। আর এই রিয়েলিটি শোর প্রখম থেকেই হোস্টের দায়িত্ব পালন করছেন দাবাং খান সালমান নিজে। এবারে বিগ বস সিজন ৯’এ যথারীতি হোস্টের দায়িত্ব পালন করবেন তিনি। তাই কিছুদিনের মধ্যে পর্দা উঠতে যাচ্ছে বিগ বস’র এবারের সিজন।
তবে পর্দা ওঠার আগেই এমন একটি সংবাদ গণমাধ্যমে বলবেন তা অনেকে চিন্তায় করেনি। সালমান বলেন, বিগ বস এমন প্লাটফর্ম যেখানে দর্শকদের খুব কাকাছি আসা যায়। তাই মনে করি, ‘জাজবা’ সিনেমা প্রচারণায় ঐশ্বায়িরা বিগ বসের প্লাটফর্মকে বেছে নিতে পারে। আর সেজন্য ঐশ্বরিয়াকে প্রশ্ন করেছেন, বিগ বসে ছবির প্রচারের জন্য তিনি আসবেন কি না? তবে এখন পর্যন্ত ঐশ্বরিয়া এ ব্যাপারে কিছুই জানায় নি।
আর এই কথা সালমানের মুখ থেকে শুনে গণমাধ্যমরা মনে করছেন, পুরনো ভালোবাসা যেনো আবার সালমানের মনে জেকে বসেছে। তবে যাই হোক বলিউডে এমন ঘটনা অহরহ ঘটছে।
কারিনা-শাহেদ যেমন তাদের মান অভিমান ভুলে আবার সিনেমা করছেন। তেমনি কোনো একসময় সালমান-ঐশ্বরিয়া তাদের মান অভিমান ভুল আবার পর্দা কাঁপাবেন।






