চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐশী-ইয়াশ যেন এ যুগের অঞ্জু-তাপস!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৮ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

‘আমার কাঙ্কের কলসী, জলে গেল রে ভাসি… মাঝিরে তোমার নৌকার ঢেউ লাগিয়ারে’ বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় গানটি এবার রিমেক হচ্ছে!

৯০ এর দশকে ‘প্রাণসজনী’ সিনেমায় গানটিতে তাপস পাল ও অঞ্জু ঘোষকে দেখা গেলেও নতুন আয়োজনের ‘আদম’ সিনেমার গানে দেখা যাবে ইয়াশ রোহান ও ঐশীকে।

‘আদম’ পরিচালনা করেছেন আবু তাওহিদ হিরন। তিনি খবরটি জানিয়ে বলেন, সম্প্রতি এ গানের ভিডিওটি সম্পূর্ণ হয়েছে।

যোগ করে পরিচালক বলেন, নতুন আয়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন দুই ক্লোজআপ ওয়ান তারকা রাজীব ও লিজা। সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। পর্দায় এ গানে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী ও ইয়াশ রোহান।

পরিচালক বলেন, ‘গানটির শুটিংয়ের মাধ্যমে ‘আদম’র শুটিং শেষ করেছি। করোনার কারণে এতদিন থেমে ছিল শুটিং।

তাপস পাল ও অঞ্জু ঘোষের সিনেমাটি ছাড়াও এ গান ব্যবহার হয়েছিল ‘প্রেমের স্মৃতি’ সিনেমায়। সেখানে ছিলেন চম্পা, মান্না-আলীরাজ।

Reneta

পরিচালক বলেন, হয়তো নতুন আয়োজনে এ গান তাদের মতো হবে না। তবু ঐশী ও রোহান নতুন কিছুর করার চেষ্টা করেছে।

নব্বই দশকে তুমুল জনপ্রিয়তা পায় ‘কাঙ্কের কলসি’ গান। পরিচালক জানান, সেখানে কোনো গীতিকারের কোনো নাম উল্লেখ হয়নি। সুর দেন শিল্পী সাবিনা ইয়াসমিন। গেয়েছিলেন সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর। একইভাবে বাংলাদেশি ‘প্রেমের স্মৃতি’ সিনেমাতেও পরিবেশন করেন শিল্পী রুনা লায়লা ও খালেক। গানটিতে অভিনয় করেন নায়িকা চম্পা, নায়ক মান্না ও আলীরাজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আলীরাজচম্পাতাপসতাপস পালবাংলা সিনেমামান্নালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ছবির জন্য কলকাতায় বিজয় সেতুপতি-সাঁই পল্লবী

জুলাই ২৩, ২০২৬

প্রেম, ব্যক্তিজীবন ও ক্যারিয়ার—পূর্ণিমার প্রশ্নে খোলামেলা শাকিব

জুলাই ২৩, ২০২৬

‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

জুলাই ২৩, ২০২৬

রাষ্ট্রপতি পদে ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা খাইরুল দেওয়ান কে?

জুলাই ২৩, ২০২৬

থালাপতিকে শেষবার বড়পর্দায় দেখতে দর্শকদের উন্মাদনা!

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT