মাল্টিমিডিয়া

ঐতিহ্যের নবরত্ন কান্তজির মন্দির

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

কান্তজির মন্দির দিনাজপুর-তেঁতুলিয়া মহাসড়কের পশ্চিমে ঢেঁপা নদীর তীরে অবস্থিত প্রাচীন হিন্দু মন্দির। জমিদার মহারাজা প্রাণনাথ রায় ও তাঁর পোষ্যপুত্র মহারাজা রামনাথ রায় ১৭০৪-১৭৫২ খ্রিস্টাব্দের মধ্যে মন্দিরটি নির্মাণ করেন। পঞ্চাশ ফুট বর্গাকৃতির ত্রিতল বিশিষ্ট ইটের তৈরি মন্দিরটি একটি উঁচু মঞ্চের উপর নির্মিত। নবরত্ন মন্দির নামেও পরিচিত,কারণ মন্দিরটিতে নয়টি চূড়া বা রত্ন ছিলো। ১৮৯৭ খ্রিস্টাব্দের ভূমিকম্পে এর চূড়াগুলো ভেঙে যায়। বাইরের দেয়াল জুড়ে পোড়ামাটির ফলকে লেখা রয়েছে রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী। ১৯৬০ সাল থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কান্তজির মন্দিরের তত্ত্বাবধান করছে।

বিষয়:চ্যানেল আই চ্যানেল আই অনলাইন দিনাজপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…