চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐতিহাসিক পালমিরা’য় মাইন স্থাপন করেছে আইএস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ২১, জুন ২০১৫
আন্তর্জাতিক
A A

সিরিয়ার প্রাচীণ পালমিরা এলাকা জুড়ে ভূমি মাইন এবং বিস্ফোরক স্থাপন করেছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণ করা যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এমন তথ্য জানিয়েছে। সিরিয়ার অভ্যন্তরের একটি তথ্য সূত্র থেকে সংগঠনটি বিভিন্ন তথ্য পেয়ে থাকে।

ওই সংগঠনের কর্মীরা বলেছেন, আইএস জঙ্গিরা ঐতিহাসিক পালমিরাকে ধ্বংস করার জন্য না এলাকাটি সিরিয়ান সরকারি বাহিনী থেকে নিরাপদ করার জন্য এমনটি করেছে সে বিষয়ে তারা নিশ্চিত নয়।

এদিকে রোববার সিরিয়ার আলেপ্পো, ইদলিব, ও হাদাইয়া প্রদেশসহ বিভিন্ন অঞ্চলে সহিংসতায় কমপক্ষে ৪২ জন নিহত এবং আহত হয়েছে আরো অনেকে। নিহতদের মধ্যে ২০ জন ইসলামিক স্টেট বা আইএসের সদস্যও রয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

Banglabid

আইএস জঙ্গিরা ২ হাজার বছর পুরোনো রোমান যুগের পুরাকীর্তি পালমিরাকে ধ্বংস করে দিতে পারে বলে আশঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্যের অন্যতম সর্বাধিক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক শহরটি গত মে মাসে আইএস যোদ্ধারা দখল করে।

সরকারি বাহিনীর প্রকাশিত প্রতিবেদনে স্থানটি পুনর্দখলের জন্য তাদের পরিকল্পনার কথা জানা যায়। সরকারি বাহিনী গত তিন দিনে পালমিরার আবাসিক এলাকায় বিমান হামলা চালায়। এতে করে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর পরিচালক রামি আবদেল রাহমান জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে শহরের বাইরের সিরিয়ান সৈন্যরা তাদের শক্তি বৃদ্ধি করছে। এতে করে তাদের একটি অভিযানের পরিকল্পনা রয়েছে মনে হয়।

Reneta

আইএস যোদ্ধারা ইতিমধ্যেই ইরাকের কয়েকটি প্রাচীণ স্থান ধ্বংস করেছে। যারমধ্যে সবর্শেষ তারা ধ্বংস করে ইরাকের অন্যতম প্রধান প্রত্নতাত্ত্বিক সম্পদ প্রাচীণ নিমরুদ শহর।

তবে এখন পর্যন্ত আইএস জঙ্গিরা স্থানীয়ভাবে তাদমুর নামে পরিচিত পালমিরার ধ্বংসাবশেষ বা পুরাকীর্তির ক্ষতি করেছে বলে কোন তথ্য জানা যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসইসলামিক স্টেটপালমিরা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশ জুড়ে ভারত বধের উল্লাস

পরবর্তী

শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

পরবর্তী

শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

চট্টগ্রামে সম্ভাবনাময় ফসল আগর চাষ বাড়ছে

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT