চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐক্যের কথা বলেও বরিশালে বামদলের প্রার্থী দু’জন কেন?

শর্মিলা সিনড্রেলাশর্মিলা সিনড্রেলা
৫:২৩ অপরাহ্ন ২৭, জুলাই ২০১৮
রাজনীতি
A A
বামদল

বার বার ঐক্যের কথা বলেও বামদের মধ্যে বিভাজনই রাজনীতির অগ্রযাত্রায় বামদলের পিছিয়ে থাকার মূল কারণ বলে মনে করছেন অনেকে। তা না হলে বরিশাল নির্বাচনে কেন একক প্রার্থী মনোনয়ন দিতে পারল না তারা, এমনই মন্তব্য করছেন অনেকে।

বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে নির্বাচনের জন্য বাসদ থেকে মনোনয়ন দেওয়ার হয়েছে ডা. মনীষা চক্রবর্তীকে আর সিপিবি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে আবুল কালাম আজাদকে। বাম দল থেকেই দুজনকে মনোনয়ন দেওয়ায় অনেকেই এখনও দেখছেন বিভাজনেরই সুর।

শঙ্কর মৈত্র নামে একজন ফেসবুকে লিখেছেন, বামদের ঐক্য কোন পর্যায়ে বরিশালের দিকে তাকালেই বোঝা যায়। সেখানে মেয়র পদে সিপিবি ও বাসদের আলাদা দুই প্রার্থী। দেশের বামদের মূল সমস্যা বরিশালই প্রমাণ।

মুজাহিদুল ইসলাম সেলিম

অ্যাডভোকেট রফিক উদ্দিন আহমেদ নামে একজন ফেসবুকে লিখেছেন, বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে বাম জোটের দুইজন প্রার্থী মেয়র পদে নির্বাচন করছেন। তারা বাম ঐক্য বাম ঐক্য বলে তারস্বরে চিৎকার করলেও নিজেদের মধ্য ঐক্য নাই। বামদের এই হাস্যকর ঐক্য, জোট প্রমাণ করে তারা নিজেরাও বুর্জোয়া রাজনীতির বাইরে যেতে পারে নাই। তথাকথিত বাম প্রগতিশীলদের ১১ দলীয় জোট বিগত ২০০১ সালের জাতীয় নির্বাচনেও কোথাও একক প্রার্থী দিতে পারে নাই।

তবে এটাকে বড় কোনো সমস্যা নয় বরং স্থানীয় দুর্বলতা হিসেবেই দেখছেন সিপিবি ও বাসদের নেতারা।

সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম চ্যানেল আই অনলাইনকে বলেন, এর আগে তো বামদলগুলোর মধ্যে বিভাজন আরো বেশি ছিলো, এখনই বরং সবাই কাছে এসেছে। আমরা তো আগে এই নির্বাচনের এজেন্ডা নিয়ে আলোচনা করিনি সেজন্য এবার বরিশালে দুজন প্রার্থী।  আগে আলোচনা হলে নিশ্চয়ই একক প্রার্থীতা দেওয়া হতো। আলোচনার সূত্রপাত হয়েছে। কিন্তু সেটা চূড়ান্ত পর্যায়ে যাওয়ার আগেই নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে।

Reneta

তিনি যোগ করেন, আমরা অধিকাংশ জায়গায় ঐক্যমত্যে পৌছাতে পেরেছি। কিছু জায়গায় সংঘর্ষ আছে সেগুলো শিঘ্রই নিরসন করা হবে। সময়ের স্বল্পতার জন্য নিরসন করতে পারিনি। নিশ্চয়ই বামদলগুলো ঐক্যমত্যে আসবে। তাছাড়া বামপন্থীদের মাত্র দুজন প্রার্থী নিয়ে এত হৈচৈ, আর ডানপন্থী দলগুলো থেকে যে এত এত প্রার্থী তবু তো আলোচনা নেই। ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনের সময়েও কিন্তু কয়েকটি সিটে মনোনয়ন হয়নি সেগুলো ছিলো ওপেন সিট। মানে তখন একেক জন একেক জনকে মনোনয়ন দিয়েছেন।

রাজেকুজ্জামান রতন

বাসদের কেন্দ্রিয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন বলেন, বরিশালে একজন প্রার্থী দিতে পারলে খুবই ভালো হতো। তবে করা যায়নি সেটা একটা দুর্বলতা। সেই দুর্বলতাকে বড় করে না দেখে আমরা বামপন্থীদের ঐক্যবদ্ধ লড়াইয়ের সম্ভাবনাকে বড় করে দেখতে চাই। সিলেটে, গাজীপুরে, খুলনায় আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি। এমনকি রাজশাহীতেও জনসংহতির প্রার্থী সদস্য থাকার পরও বাসদ যথেষ্ট কাজ করেছে। এই স্থানীয় দুর্বলতাকে বড় করে দেখতে চাইনা। সেটাকে এড়িয়ে ঐক্যমত্যকে আমরা বড় করে দেখতে চাই।

ভবিষ্যতের কথা বলতে গিয়ে তিনি বলেন, অতীতেও আমাদের ঐক্যবদ্ধ থাকার প্রচেষ্টা ছিলো, সামনেও থাকবে। দুই প্রার্থীর পক্ষেই আমরা প্রচারণা করছি। আগে থেকে সতর্ক থাকলে একক প্রার্থী দিতে পারতাম ভবিষ্যতে এসব দুর্বলতা নিশ্চয়ই আমরা কাটিয়ে উঠবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বামদলসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ২০, ২০২৬

বর্ণিল আয়োজনে টরন্টোতে ‘বাচনিক’-এর বাংলা বর্ষবরণ

এপ্রিল ২০, ২০২৬

ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি, কৃষিখাতে ৩২.৮৫ কোটি বরাদ্দ

এপ্রিল ২০, ২০২৬

জাহাজ জব্দে যুক্তরাষ্ট্রকে জলদস্যুতার অভিযোগ করে ইরানের হুঁশিয়ারি

এপ্রিল ২০, ২০২৬

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ শ্রমিক নিহত

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT