চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবি ক্যাম্পাসে বাম ছাত্র নেতা-কর্মীদের সঙ্গে ছাত্রলীগের হাতাহাতি

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
২:২৬ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাম ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে ছাত্রলীগ নেতা-কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে।

দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিনের পদত্যাগের দাবিতে বুধবার দুপুরে বাম ছাত্র সংগঠনগুলোর ডিন অফিস ঘেরাও কর্মসূচিতে ছাত্রলীগের বাধায় এঘটনা ঘটে। হামলার প্রতিবাদে আন্দোলনকারীরা প্রক্টরের অফিসের সামনে অবস্থান নিয়েছেন। বুধবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে ডিন অফিস ঘেরাও করে ছাত্র সংগঠনগুলো।

‘দুর্নীতি ও জালিয়াতির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়’ এই ব্যানারে ৩ দাবি নিয়ে দুপুর একটায় অর্ধশতাধিক শিক্ষার্থী ডিন অফিস ঘেরাও করতে যায়। তার কিছুক্ষণ আগে একদল শিক্ষার্থী ক্যাম্পাসে স্থিতিশীল অবস্থা বিরাজের দাবি নিয়ে স্মারকলিপি দিতে যায় ডিনের কাছে। পরে আন্দোলনকারীরা সেখানে অবস্থান নিতে চাইলে দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়।

হামলাকারীরা সবাই ছাত্রলীগের কর্মী এবং  ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দামের অনুসারী বলে অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা।

এ বিষয়ে ডাকসু এজিএস সাদ্দাম হোসেন চ্যানেল আই অনলাইন-কে বলেন: এ ঘটনায় ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার কোনো অনুসারী নেই। এখানে যে ঘটনা ঘটেছে, তা হলো ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিবাদমান দুটি গ্রুপের মধ্যে।

চিরকুটের মাধ্যমে সংঘটিত ভর্তি জালিয়াতির ঘটনা ও রোকেয়া হলে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে দুর্নীতির প্রেক্ষিতে তিনটি দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। দাবিগুলো হলো-

Reneta

১. ভর্তি জালিয়াতির ঘটনায় অভিযুক্ত উপাচার্য ড. আখতারুজ্জামান ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামকে পদত্যাগ করতে হবে।

২. জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়া ডাকসু ও হল সংসদের নেতাদের অপসারণ ও অভিযুক্তদের ছাত্রত্ব বাতিল করতে হবে।

৩. রোকেয়া হলে দুর্নীতির দায়ে অভিযুক্ত প্রাধ্যক্ষ জিনাত হুদাকে পদত্যাগ ও হল সংসদের ভিপি ও জিএসকে অপসারণ করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগঢাকা বিশ্ববিদ্যালয়বামদল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ছাত্রবিক্ষোভ ঠেকাতে ভারতীয় পুলিশ যাচ্ছে বাড়ি বাড়ি, নিয়েছে নতুন আরও কৌশল

জুলাই ২৩, ২০২৬

বিশ্বকাপে ফেটে যাওয়া হাড় নিয়ে তিন ম্যাচ খেলেছেন পারেদেস

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর ইনভেস্টরস এক্সপো পরিদর্শন

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের দক্ষিণে নিরাপত্তা চৌকিতে হামলা, ৫ আধাসামরিক সেনা নিহত

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক আল আকসা মসজিদে ঢুকে পড়লো হাজারের বেশি ইসরায়েলি

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT