চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে জাতির করুণ আকুতি

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:০৬ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A

অল্প কয়েক দিনের ব্যবধানে একের পর এক শিক্ষার্থীর ‘আত্মহত্যা’র খবরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষের সাথে অভিভাবকরাও উদ্বিগ্ন। ঠিক তখনই ঘটলো জাতির বিবেককে নাড়িয়ে দেয়া আরেক ঘটনা।

দেশের বর্তমান উচ্চশিক্ষায় বড় এক প্রশ্নবোধক চিহ্ন রাখা এই ঘটনা বুধবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনের সময় পরীক্ষা না দেওয়ার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা ৫ হাজার টাকা জরিমানা দিতে পারছে না একজন শিক্ষার্থী। এই হতাশায় অসচ্ছল পরিবারের এই সন্তানের মাথায় আত্মহত্যার চিন্তা ঘুরপাক খাচ্ছে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ওই শিক্ষার্থী নিজের এ হতাশার কথা নিজের কোনো স্বজন, বন্ধুবান্ধব বা আত্মীয়কে বলেননি। রীতিমত লিখিতভাবে ঢাবি প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানীর কাছে আবেদনপত্র দিয়ে জানিয়েছেন। সেখানে নিজের অসহায়ত্ব প্রকাশ করে তাকে করা জরিমানা মওকুফের জন্য করুণ আকুতি জানিয়েছেন। কারণ তার হার্টের রোগী বাবা পরিবারের একমাত্র উপার্জনক্ষম। সঙ্গত কারণেই তার পক্ষে এই টাকা দেয়া সম্ভব নয়।

Banglabid

জানা গেছে, কোটা আন্দোলনের সময় একটি কোর্সের পরীক্ষা না দেওয়া ৬১ জন শিক্ষার্থীকে অকৃতকার্য ঘোষণা করা হয়। উপাচার্য ও পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে এ নিয়ে অনেকবার ধর্ণার পর ডিনস কমিটি প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা নিয়ে পুনরায় পরীক্ষার অনুমতি দেয়।

আমাদের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই ধরনের সিদ্ধান্ত কতটা যৌক্তিক? যদি ধরেও নেওয়া হয়, ওই ৬১ জন শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে পরীক্ষা দেওয়া থেকে বিরত ছিল। কিন্তু যে আন্দোলনকে মেনে নিয়ে সরকার পুরো কোটা পদ্ধতিই বাতিল ঘোষণা করলো, সেখানে এই শিক্ষার্থীদের অপরাধ কোথায়? সরকারের দায়িত্বশীল ব্যক্তিরাই তো স্বীকার করেছে, ওই আন্দোলন যৌক্তিক ছিল। তাহলে জরিমানার প্রশ্ন আসবে কেন?

এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের টাকার কি এতোই অভাব? কারণে-অকারণে, যৌক্তিক-অযৌক্তিভাবে জরিমানা আদায় করতে হবে? এর ফলাফল কি হতে পারে- সেটা কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভেবে দেখেছেন?

Reneta

আর টাকার অভাবই বা হবে কেন? সরকার তো তাদেরকে খরচের জন্য কম বাজেট দেয় না। এইতো চলতি অর্থবছরেও (২০১৮-১৯) ঢাবির জন্য ৭৪১ কোটি ১৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছরের হিসাব ধরলে সংশোধিত হয়ে এই বাজেট আরো অন্তত শতকোটি টাকা বেড়ে যাবে, তা নিশ্চিত করেই বলা যায়।

তাহলে এই সামান্য অর্থের জন্য একজন শিক্ষার্থীকে কেন আত্মহত্যার কথা চিন্তা করতে হবে? আমরা মনে করি, এভাবে জরিমানা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরিত্র আর বৈশিষ্ট্যের সঙ্গে যায় না। এই করুণ আকুতি একজন শিক্ষার্থীর নয়, পুরো বাংলাদেশের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মহত্যাকোটা সংস্কার আন্দোলনজরিমানাঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অতঃপর প্রেক্ষাগৃহে আসছে ‘পাঠশালা’

পরবর্তী

সারাদেশে ৩ হাজারের বেশি মনোনয়নপত্র জমা

পরবর্তী

সারাদেশে ৩ হাজারের বেশি মনোনয়নপত্র জমা

বিএনপি-তমিজ উদ্দিন

ঢাকা-৭ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ‘নিখোঁজ’

সর্বশেষ

ধেয়ে আসছে ‘আন্ধার’!

আগস্ট ২০, ২০২৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ২০, ২০২৬

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT