চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ মাসেই পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের ঋণ চুক্তি: রেলমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A

রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, পদ্মা সেতুর ওপর রেল সংযোগ প্রকল্পের ঋণ চুক্তি আগামী ২৮ এপ্রিল সই হবে। চীনের বেইজিংয়ে এই চুক্তি স্বাক্ষর হবে। সেদেশের এক্সিম ব্যাংক এই প্রকল্পে অর্থায়ন করছে বলে জানিয়েছেন তিনি।

রোববার আগারগাঁওয়ে বাংলাদেশ ইন্সটিটিউট অব গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট (বিআইজিএম) ভবনে আয়োজিত ‘পলিসি এনালাইসিস’ বিষয়ক সেমিনার ও কোর্স সমাপনকারীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেন, ‘অনেক প্রতীক্ষার পর এই ঋণ চুক্তি হতে যাচ্ছে। আমাদের সকল কার্যক্রম শেষ হয়েছে। চুক্তি হলেই কাজ শুরু হবে।’

রেলমন্ত্রী এ সময় রেলওয়তে চলমান আরও কয়েকটি প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, সারাদেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। কক্সবাজারে নতুন রেল লাইন নির্মাণ করা হচ্ছে। বরিশালের পায়রা বন্দর পর্যন্ত রেললাইন নির্মিত হবে। বিদ্যমান রেললাইনকে পর্যায়ক্রমে ডাবল লাইন করা হবে। আরও অনেক কোচ এবং ইঞ্জিন আনার ব্যবস্থা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সেমিনার সংক্রান্ত বিষয়ে মন্ত্রী বলেন, নীতির বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সংশ্লিষ্ট বিষয়ে গভীর জ্ঞান ব্যতীত সঠিক উন্নয়ন সম্ভব না। সঠিক নীতি প্রণয়ন এবং তার বাস্তবায়নের মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব।

‘উন্নয়নশীল দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি প্রত্যেককে এক সাথে কাজ করতে হবে। মেধা,দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে নিজের অবস্থান তুলে ধরতে হবে।’

Reneta

এ.বি মির্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোঃ রাজি হাসান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোয়াজ্জেম হোসেন।

কোর্স সমাপ্তকারি সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থার ৩১ জন প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পদ্মা সেতু
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

‘মাশরাফীকে টি-টুয়েন্টিতেই বেশি দরকার’

পরবর্তী

‘গুপ্তচর’ নিয়ে আসছেন জায়েদ খান

পরবর্তী
গুপ্তচর জায়েদ

‘গুপ্তচর’ নিয়ে আসছেন জায়েদ খান

সাকিবের রেকর্ডের অপেক্ষা বাড়ল

সর্বশেষ

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT