চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের রেকর্ডের অপেক্ষা বাড়ল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টিতে চার হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। সাকিব আল হাসানের অপেক্ষা তিনশ উইকেট নিয়ে অসাধারণ ডাবলের রেকর্ড স্পর্শ করার। টাইগার অলরাউন্ডারের সেই অপেক্ষা আরও বাড়ল। রোববার উইকেটশূন্য থেকেই নিজের চার ওভারের কোটা পূরণ করেছেন সাকিব।

হায়দরাবাদে শুরুতে বোলিং করেছে স্বাগতিকরা। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস মন্থর শুরুর পর ৩ উইকেট হারিয়ে ১৮২ রানের বড় সংগ্রহই গড়েছে।

সাকিব এদিন বোলিংয়ে ডাক পান তৃতীয় ওভারেই। চার সিঙ্গেলে চার রানের ওভার করেন। পরের ডাকটি আসে সপ্তম ওভারে। এক ওয়াইড আর চার সিঙ্গেলে এবার খরচ পাঁচ রান।

১৩তম ওভারে আবারও বল হাতে পেলে দারুণ বোলিংটা ধরে রাখেন সাকিব। এই ওভারেই অবশ্য ইনিংসে নিজের প্রথম চারটি হজম করেন। মোট দেন ৯ রান।

নিজের কোটা পূরণ করতে এসে অবশ্য ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। একটি করে ছয়-চারে বিলিয়েছেন ১৪ রান। সাকিবের মোট খরচ ৪ ওভারে ৩২ রান। সঙ্গে উইকেট না ফেলে অধরা থাকে ডাবলের অর্জনটাও।

টি-টুয়েন্টিতে ৩০০ উইকেট ও ৪ হাজার রানের অসাধারণ ডাবলের মাইলফলক গড়তে সাকিবকে হায়দরাবাদের পরের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। তার আগে একজনেরই আছে এই ডাবলের কীর্তি। ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর। ছোট ফরম্যাটে মিডিয়াম পেসে ৪১৬ উইকেট শিকারের সঙ্গে ব্যাট হাতে ৫,৬০৭ রান করেছেন এ ক্যারিবীয় অলরাউন্ডার।

Reneta

টি-টুয়েন্টিতে ৩০০ উইকেট নেয়ার কীর্তি আছে আরও দুই বোলারের। ৩৪৮ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কান সাবেক পেসার লাসিথ মালিঙ্গা। ৩২১ উইকেট আছে নিখাদ স্পিনার থেকে অলরাউন্ডার হয়ে ওঠা কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবীয় ক্রিকেটার সুনিল নারিনের।

রেকর্ড না হয় পরেও ছুঁতে পারবেন, আপাতত ব্যাট হাতে সাকিবের প্রয়োজন পড়ার সম্ভাবনার সামনে হায়দরাবাদরা। ব্রভোর দল ১৮৩ রানের লক্ষ্য দিয়েছে। নিয়মিত ওপেনার শেখর ধাওয়ান ফিটনেস ঘাটতিতে খেলতে পারছেন না। সাকিবদের সামনে বড় চ্যালেঞ্জই।

যে চ্যালেঞ্জটা চেন্নাই গড়েছে সুরেশ রায়না ও আম্বাতি রাইড়ুর ব্যাটে। প্রথম ১০ ওভারে মাত্র ৬২ রান তোলা দলটি এ দুজনার ব্যাটেই বড় সংগ্রহ পায়। দুজনের জুটি ১১২ রানের। রাইড়ু ৯ চার ও ৪ ছক্কায় ৩৭ বলে ৭৯ রানের ঝড় তুলে থামেন। রায়না ৫ চার ও ২ ছক্কায় ৪৩ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড স্পোর্টসসাকিবহায়দরাবাদ
শেয়ারTweetPin1

সর্বশেষ

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT