স্পোর্টস

এ কোন শ্রীলঙ্কা!

এ কোন শ্রীলঙ্কা!

যাকে বলে নাকানিচুবানি। একটি ম্যাচেও দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড়াতে পারলো না লঙ্কানরা। পাঁচ ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশের যন্ত্রণা সহ্য করতে হচ্ছে তাদের। সেঞ্চুরিয়ানে শেষ ম্যাচটি তাদের হারতে হয় ৮৮ রানে।

শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৮৪ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৮ উইকেটে ২৯৬ রান করে শ্রীলঙ্কা।

এদিন ৮২ রানের মধ্যে লঙ্কানদের প্রথম পাঁচ ব্যাটসম্যান বিদায় নেন। সেখান থেকে দলকে তিনশ’ রানের কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব প্রথম শতক পাওয়া আসেলা গুনারত্নের। পাথিরানার সঙ্গে ৯২ রানের জুটিতে প্রাথমিক ভিত গড়েন এই মিডলঅর্ডার ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ১১৪ রানে অপরাজিত থাকেন তিনি।

এর আগে ১৮৭ রানের উদ্বোধনী জুটিতে দেশের মাটিতে টানা চতুর্দশ জয়ের ভিত গড়ে দেন আমলা ও কুক। ১০৯ রান করা ডি ককের ৮৭ বলের ইনিংসটি গড়া ১৬টি চারে।

৪৯তম ওভারে ফেরার আগে ১৩৪ বলে ১৫টি চার আর ৫টি ছক্কায় ১৫৪ রান করেন ম্যাচ সেরা আমলা।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩৮৪/৬ (ডি কক ১০৯, আমলা ১৫৪, দু প্লেসিস ৪১, ডি ভিলিয়ার্স ১৪, দুমিনি ১০, বেহারডিন ৩২, মরিস ৩*, পার্নেল ১*; লাকমল ৩/৭১, কুমারা ০/৬০, মদুশঙ্কা ২/৭০, ডি সিলভা ০/২৪, পাথিরানা ০/৪৩, ভান্ডারসে ১/৬১, গুনারত্নে ০/৪৬)

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৯৬/৮ (ডিকভেলা ৩৯, থারাঙ্গা ৭, মেন্ডিস ১, বিরাক্কডি ১০, ডি সিলভা ১১, গুনারত্নে ১১৪*, পাথিরানা ৫৬, মদুশঙ্কা ৭, ভান্ডারসে ৭, লাকমল ২০*; রাবাদা ০/৫৫, মরিস ৪/৩১, পার্নেল ২/৫১, তাহির ১/৫৭, দুমিনি ০/২৮, ফেহলুকয়ায়ো ০/৪৪, বেহারডিন ০/১৭)

ফল: দক্ষিণ আফ্রিকা ৮৮ রানে জয়ী

সিরিজ: দক্ষিণ আফ্রিকা ৫-০ ব্যবধানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: হাশিম আমলা

ম্যান অব দ্য সিরিজ: ফাফ দু প্লেসি

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…