চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ কাঁটা খুলব এখন কেমন করে?

সারওয়ার-উল-ইসলাম সারওয়ার-উল-ইসলাম
১১:৪৩ পূর্বাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৭
মতামত
A A
কক্সবাজারে রোহিঙ্গা স্রোতের কারণে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এ খাঁচা ভাঙবো আমি কেমন করে?’ ‘জীবন থেকে নেয়া’ ছবির এই কালজয়ী গানের কথা আমরা সবাই জানি। খাঁচা ভাঙার স্বপ্ন বাঙালির এই চিরায়ত ব্যাপার। পরাধীনতার জিঞ্জির ছিঁড়ে বেরিয়ে আসার সাধ থেকেই একাত্তরের মুক্তিযুদ্ধ। সেই যুদ্ধে পাকিস্তানীদের বুঝিয়ে দিয়েছে বাংলার সোনার ছেলেরা কিভাবে শক্রু তাড়াতে হয়। অবশেষে ১৬ ডিসেম্বর, বিজয় ছিনিয়ে এনেছে। উপহার দিয়েছে সবুজ জমিনের মাঝে লাল রঙা পতাকা।

আজকের রোহিঙ্গা সংকট আমাদের সেই গানকে মনে করিয়ে দিচ্ছে। গানের সুর ঠিক রেখে আমরা যদি বলি-‘এ কাঁটা খুলব এখন কেমন করে?’ তা হলে কি বেশিই বলা হবে? রোহিঙ্গারা আমাদের গলায় কি কাঁটা হয়ে বেঁধেনি?

আমরা যেমন খাঁচা ভেঙে ফেলার স্বপ্নে বিশ্বাসী, তেমনি আবার মানবতা দেখাতেও পিছপা হই না। মানবিকতার দিক থেকে সর্বোচ্চ স্থানেও বিরাজ করছে বাংলাদেশ। বিশ্ববাসী স্বীকৃতি দিয়েছে যে আমরা বা আমাদের সরকার মানবতা দেখিয়েছে রাখাইনের রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে।

কিন্তু এই মানবিকতা আমাদের শেষ পর্যন্ত না আবার গলার কাঁটা হয়ে দাঁড়ায়, সেটাও ভাবতে হচ্ছে। কারণ সুন্দর সমাধানের জন্য যতই দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক হোক না কেন মিয়ানমার তাদের বর্বরতা থেকে এক চুলও কি নড়েছে? নড়েনি। সু চির চোখে এখনও শকুনের ছায়া। ওই দেশের সামরিক জান্তার পোশাকে এখনও রক্তের নেশা খেলা করছে। এখনও রোহিঙ্গা গ্রাম পুড়িয়ে দেয়া হচ্ছে। এখনও ধর্ষণের শিকার হচ্ছে কিশোরীরা। এখনও বাংলাদেশে রোহিঙ্গারা টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকছে।

জাতিসংঘের জ্যেষ্ঠ কর্মকর্তারাও সোচ্চার মিয়ানমারের মানবিক সংকট দেখে। তাদের হিসাব মতে এখন পর্যন্ত বাংলাদেশে ৬ লাখ ২৬ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।

এখন প্রশ্ন হল এই রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ কি করবে? একদিকে বাংলাদেশের মানবিকতা অন্যদিকে রোহিঙ্গাদের ক্রমশ হিংস্র হয়ে ওঠার সম্ভাবনার বিষয়টি। নিজেদের চাহিদার ব্যাপারে যখন সোচ্চার হয়ে উঠবে তখনই তারা যেকোনো অপরাধের সাথে জড়িয়ে যাবে। তাদেরকে ব্যবহার করা হবে নানা কৌশলে। তাদেরকে দিয়ে ইয়াবা ব্যবসা ইতোমধ্যে শুরু হয়ে গেছে, পত্রিকার খবরে জানা গেল। তারা কোথাও কোথাও বাঙালিদের ওপর আক্রমণও করছে সে খবরও পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি রয়েছে রাজনৈতিক কৌশল। দেশকে অচল করে দেবার জন্য যা যা করা যায় সরকার বিরোধীরা তাই করবে। ধর্মীয় উন্মাদনা থেকে শুরু করে যত রকম রাজনৈতিক অপকৌশল রয়েছে সবই সম্ভব তাদের ব্যবহার করে। সেটা সরকারের জন্য যেমন বিপদ তেমনি দেশের শান্তিপ্রিয় জনগণের জন্য বিপদ। এর থেকে রেহাই পাবার একমাত্র পথ যত দ্রুত সম্ভব এদেরকে সুষ্ঠু পন্থায় তাদের দেশে ফিরিয়ে নেয়া। এর জন্য বিশ্বকর্তাদের সাহায্য চাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। কারণ মিয়ানমার সরকার যতই নাটক করুক সাময়িক বিশ্ব চাপে, তারা আসলে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চাইবে না। আর যদি তাই না হয় তা হলে ওই গানের সুর ধরে আমাদের সারাজীবন গাইতে হবে- এ কাঁটা খুলব এখন কেমন করে?

Reneta

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মতামতরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের তিন নারীর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে খাল থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

জুলাই ২১, ২০২৬

মাস্তুল: প্রান্তিক বাস্তবতার অবমুক্তি এবং টাইম-ইমেজের নিরীক্ষা

জুলাই ২১, ২০২৬

ইংল্যান্ডে আর্জেন্টাইন খেলোয়াড়দের ভিসা বাতিলের দাবি

জুলাই ২১, ২০২৬

তরুণীর সঙ্গে জামায়াতের সংসদ সদস্যের ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ বলে দাবি

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT