চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এয়ার ইন্ডিয়ার প্রধান কার্যনিবার্হীর পদ প্রত্যাখ্যান করলেন ইলকার আইসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ০২, মার্চ ২০২২
আন্তর্জাতিক
A A

টাটা গ্রুপের এয়ার ইন্ডিয়ার প্রধান কার্যনিবার্হীর পদ ফিরিয়ে দিলেন ইলকার আইসি। এনডিটিভি জানায়, টাটা গ্রুপের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৪ ফেব্রুয়ারি আইসিকে এয়ার ইন্ডিয়ার সিইও নিয়োগের ঘোষণা দেয় টাটা গ্রুপ। নিয়োগের ঘোষণার ঠিক দুই সপ্তাহ পর গতকাল তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

টার্কিস এয়ারলাইন্সের সাবেক চেয়ারম্যান ইলকার আইসি ১৯৯৪ সালে তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের পরামর্শদাতা ছিলেন। তাই তার নিয়োগ প্রস্তাব নিয়ে নানান মহলে আলোচনা শুরু হয়।

গত সপ্তাহে বিজেপি’র ধর্মতাত্ত্বিক পরামর্শদাতা সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস), আইসির সাথে তুরস্কের রাজনৈতিক সম্পর্কের কারণে সরকারকে তার নিয়োগ স্থগিত করার কথা বলেন।

এরই প্রেক্ষিতে টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেকারানের সাথে আলোচনার পর আইসি এক বিবৃতিতে জানান, তার নিয়োগকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে অতিরঞ্জনের কারণে তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করছেন।

টাটা ২৪০ কোটি ডলারের ইক্যুইটি এবং ঋণ চুক্তিতে জানুয়ারিতে লোকসানে জর্জরিত এই এয়ারলাইনটির দায়িত্ব নেয়। তাই এই খাতটিকে সমৃদ্ধ করতে তারা অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি হিসেবে আইসিকে নিয়োগের প্রস্তাব দেন। এর পর তুরস্কে তার রাজনৈতিক সম্পৃকতার কারণে নানা গুঞ্জন শুরু হলে আইসি নিজেই এ প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন।

Reneta

যা টাটা ইন্ডিয়ার জন্য বিশাল এক ধাক্কা বলে মনে করছেন তারা। এছাড়া অর্থনৈতিক লোকসান থেকে খাতটিকে তুলে আনতে পারবে এমন সিইও খুঁজতেও বেগ পেতে হবে তাদের।

ভারতের এয়ারলাইনের জন্য বিদেশী কোনো নাগরিককে সিইও পদে নিয়োগ দেয়ার পূর্বে সরকারিভাবে ছাড়পত্র প্রয়োজন হয়।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা জানান, নিরাপত্তা সংস্থা আইসির সাথে তুরস্কের রাজনৈতিক সূত্রের বিষয়টি তুলে ধরায় এয়ার ইন্ডিয়া এবং আইসির বিষয়ে সরকার প্রয়োজনের অতিরিক্ত যাচাই বাছাই শুরু করে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এয়ার ইন্ডিয়াটাটা গ্রুপভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাটারদের মনে ‘দ্বিধা’ তৈরি করে উইকেট তুলেছে বাংলাদেশ

মে ১০, ২০২৬

‘হাত মিলিয়েছে’ বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড

মে ১০, ২০২৬

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১০, ২০২৬

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বড় পরিকল্পনা আছে: মাহাদী আমিন

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT