চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এয়ার অ্যাম্বুলেন্সে ত্রুটি, বিমান বন্দর থেকে ফের সিএমএইচে সুবীর নন্দী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১০ পূর্বাহ্ণ ৩০, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বিনোদন
A A

কথা ছিলো উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতেই এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী সুবীর নন্দীকে। কিন্তু সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা স্থগিত করা হয়েছে।

সোমবার রাত ১২টার দিকে চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন।

সামন্ত লাল জানান, সন্ধ্যা আটটার মধ্যেই সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। দশটার মধ্যে সবাই বিমান উপস্থিত হলেও দীর্ঘক্ষণ অপেক্ষার পর জানানো হয়, এয়ার অ্যাম্বুলেন্সটিতে যান্ত্রিক ত্রুটি রয়েছে।

চ্যানেল আই অনলাইনকে তিনি আরো বলেন, আমরা এয়ার অ্যাম্বুলেন্সটিতে উঠেও গিয়েছিলাম। কিন্তু তার পরেই আমাদেরকে বিমানটিতে ত্রুটির কথা জানানো হলো। এয়ার অ্যাম্বুলেন্সে ত্রুটির কথা এই প্রথম শুনলাম। কপাল মন্দ হলে যা হয়।

এয়ার অ্যাম্বুলেন্সে ত্রুটি থাকায় বিমান বন্দর থেকে সুবীর নন্দীকে আবার সিএমএইচ-এ নিয়ে আসা হচ্ছে বলেও জানালেন সামন্ত লাল।

তিনি বলেন, বিমান বন্দর থেকে সুবীর নন্দীকে আবার সিএমএইচে নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয়ার কথাও জানানো হয়েছে আমাদের।

Reneta

ডাক্তার সামন্ত লাল সেন রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে সুবীর নন্দীর শারীরিক অবস্থার কথা অবহিত করেন। এসময় সুবীর নন্দীকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিতে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

পরে ওই হাসপাতালের সাথে যোগাযোগ করে সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি সম্পন্ন হয়। সুবীর নন্দীর সঙ্গে যাচ্ছেন তার মেয়ে ফাল্গুনি নন্দী। বাবা সুবীর নন্দীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের অসুখে ভুগছিলেন সুবীর নন্দী। ১২ এপ্রিল পরিবারের সবাই মিলে মৌলভীবাজারে আত্মীয়ের বাড়িতে যান। সেখানে একটি অনুষ্ঠান ছিল। ১৪ এপ্রিল ঢাকায় ফেরার ট্রেনে ওঠার জন্য বিকেলে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে আসেন তারা। ট্রেনেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

ভাগ্যক্রমে সেখানে একজন চিকিৎসক থাকায় তার পরামর্শে সুবীর নন্দীকে নিয়ে তাঁরা ঢাকার বিমানবন্দর স্টেশনে নেমে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত ১১টার দিকে তাঁকে দ্রুত সিএমএইচে নিয়ে যাওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনসিঙ্গাপুরসুবীর নন্দী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির অবনতি, পাঁচ জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা

জুলাই ১১, ২০২৬

শরিফুল-তানজিদে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT