চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসে গেলো ডেঙ্গুর প্রতিষেধক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৯ পূর্বাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৫
অন্যান্য, স্বাস্থ্য
A A

মশাবাহিত রোগ ডেঙ্গু থেকে বাঁচতে তৈরি প্রথম প্রতিষেধক মেক্সিকোতে ব্যবহারের অনুমোদন দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রাথমিকভাবে দেশটিতে প্রায় ৪০ হাজার মানুষকে এই টিকা দেওয়া হবে।

মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ডেঙ্গু জ্বরের ভাইরানের প্রসার ঠেকানোর কাজে মেক্সিকো ফ্রান্সসহ অন্য সব দেশের তুলনায় এগিয়ে গেলো।’

‘ডেংভ্যাক্সিয়া’ নামের প্রতিষেধক ওষুধটি তৈরি করেছে ফ্রান্সের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সানোফি। সানোফি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষেধকটি তাদের ২০ বছরের গবেষণার ফসল।

ডেঙ্গু মশাবাহিত রোগগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, প্রতি বছর বিশ্বব্যাপী এ রোগে আক্রান্ত হয় ৪০ কোটিরও বেশি মানুষ। তাদের মধ্যে ২২ হাজারেরও বেশি মারা যায়।

গ্রীষ্মপ্রধান এবং ক্রান্তীয় দেশগুলোতেই ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি। অন্যদিকে আক্রান্তদের অধিকাংশই থাকে শিশু। তাই আপাতত শুধু শিশুদেরকেই ডেঙ্গুর প্রতিষেধক টিকা দেওয়া হবে। শুধু সেসব অঞ্চলের ৪৯ বছরের কমবয়সী প্রাপ্তবয়স্করা টিকা নেওয়ার সুযোগ পাবে যেখানে ডেঙ্গুর বিস্তৃতি অনেক আগে থেকেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিকাডেঙ্গুপ্রতিষেধকমেক্সিকো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শীতে তৈলাক্ত ত্বকের বন্ধু হলুদ

পরবর্তী

সবচেয়ে আবেদনময় পুরুষ জাস্টিন ট্রুডো

পরবর্তী

সবচেয়ে আবেদনময় পুরুষ জাস্টিন ট্রুডো

মুসলিমদের জন্য ফেসবুকের দরজা সবসময় খোলা: জাকারবার্গ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT