অপরাধ

এসি বিস্ফোরণে সাংবাদিক নান্নুর ছেলের মৃত্যু

এসি বিস্ফোরণে সাংবাদিক নান্নুর ছেলের মৃত্যু

এসি বিস্ফোরণের পর তা থেকে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ মারা গেছেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নুর একমাত্র ছেলে স্বপ্নিল আহমেদ পিয়াস (২৪)।

বৃহস্পতিবার ভোরে নিজেদের বাসায় এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে মারা যান পিয়াস। এ সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নু।

জানা যায়, রাজধানীর বাড্ডার আফতাবনগরের নান্নুর বাসার এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আগুনে দগ্ধ হন তার ছেলে পিয়াস।

পরে সকাল ৭টার দিকে পিয়াসকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পিয়াসের লাশ জরুরি বিভাগে রাখা হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন, পিয়াসের বাবাও আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। তিনিও ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন।

পিয়াসের বাবা মোয়াজ্জেম হোসেন নান্নু যুগান্তরে অপরাধ বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল গ্লোবাল টিভিতে কর্মরত।

বিষয়:এসি বিস্ফোরণ মোয়াজ্জেম হোসেন নান্নু সাংবাদিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…