চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসসিআরএফের সভাপতি আশীষ, সাধারণ সম্পাদক লেবু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৯
বাংলাদেশ
A A
সভাপতি আশীষ কুমার (বামে), সাধারণ সম্পাদক মহসীনুল করিম (ডানে)

সভাপতি আশীষ কুমার (বামে), সাধারণ সম্পাদক মহসীনুল করিম (ডানে)

আগামী ৩ বছরের জন্য আশীষ কুমার দেকে সভাপতি এবং মহসীনুল করিম লেবুকে সাধারণ সম্পাদক করে শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) ১৭ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় একটি চাইনিজ রেঁস্তোরায় সংগঠনের সাধারণ সভায় এই কমিটি গঠিত হয়। এসসিআরএফ- নৌ, রেল ও সড়ক পরিবহন সেক্টরে কর্মরত ঢাকার গণমাধ্যমকর্মীদের একমাত্র সংগঠন।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি অমরেশ রায় (সমকাল), যুগ্ম সম্পাদক রাজন ভট্টাচার্য (জনকন্ঠ), সাংগঠনিক সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম (ইউএনবি), অর্থ সম্পাদক হাবিবুল্লাহ মিজান (বাংলাদেশ পোস্ট), প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান (ইনকিলাব) ও দপ্তর সম্পাদক আসাদুজ্জামান বিকু (পূর্বাঞ্চল)। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান খান (ইন্ডিপেন্ডেন্ট), পিনাকী দাশগুপ্ত (ইত্তেফাক), রফিকুল ইসলাম সবুজ (সময়ের আলো), জিলানী মিল্টন (নয়া দিগন্ত), সোহেল রানা (চ্যানেল ২৪), এন রায় রাজা (ভোরের কাগজ) ও রিয়াজ হোসেন (দেশ রূপান্তর)।

এসসিআরএফের সাবেক সভাপতি আনিসুর রহমান খানের সভাপতিত্বে সাধারণ সভায় বক্তৃতা করেন আশীষ কুমার দে, পিনাকী দাশগুপ্ত, নিখিল চন্দ্র ভদ্র (কালের কন্ঠ), জাহাঙ্গীর খান বাবু (দৈনিক জনতা), রফিকুল ইসলাম সবুজ, মহসীনুল করিম লেবু, অমরেশ রায় প্রমুখ।

সভার শুরুতে সংগঠনের সাবেক সভাপতি প্রয়াত হাসান আরেফিন ও সিনিয়র সাংবাদিক প্রয়াত তিমির দত্তর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এসসিআরএফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাটারদের মনে ‘দ্বিধা’ তৈরি করে উইকেট তুলেছে বাংলাদেশ

মে ১০, ২০২৬

‘হাত মিলিয়েছে’ বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড

মে ১০, ২০২৬

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১০, ২০২৬

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বড় পরিকল্পনা আছে: মাহাদী আমিন

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT