চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ মাসে নৌ দুর্ঘটনায় ১৬৪ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৪ অপরাহ্ণ ০২, জুলাই ২০১৯
- লিড নিউজ, বাংলাদেশ
A A

সারা দেশে গত ৬ মাসে ৭৬টি নৌ দুর্ঘটনায় ৭১ জন নিহত, ২২৬ জন আহত ও ৯৩ জন নিখোঁজ হয়েছেন। নিহতদের মধ্যে ১২ নারী ও ১৩ শিশু রয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত এক হিসাবে এই পরিসংখ্যান ওঠে আসে।

অভ্যন্তরীণ ও উপকূলীয় নৌপথে যাত্রী ও পণ্যবাহী ট্রলারসহ ছোট ছোট দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটেছে। শিপিং এন্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরাম (এসসিআরএফ) নিয়মিত মাসিক জরিপ ও পর্যবেক্ষণ প্রতিবেদনে এই পরিসংখ্যান প্রকাশ করে।

আজ মঙ্গলবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিকট-অতীতে সংঘটিত বিভিন্ন নৌ দুর্ঘটনার উদাহরণ দিয়ে প্রতিবেদনে বলা হয়, নিখোঁজদের সন্ধান না পাওয়ার কারণে তাদের সলিল সমাধি হয়েছে বলে ধরে নেয়া হয়।

এই হিসেবে ছয় মাসে প্রাণহানির সংখ্যা ১৬৪। তবে এ বছর লঞ্চডুবির মতো বড় কোনো দুর্ঘটনা ও একসঙ্গে ব্যাপক প্রাণহানি ঘটেনি। এসসিআরএফ ‘এর প্রতিবেদনে বলা হয়, জানুয়ারিতে ১০টি দুর্ঘটনায় দুই নারী ও দুই শিশুসহ ৯ জন নিহত, ৩৭ জন আহত ও ২০ জন নিখোঁজ হয়েছেন। ফেব্রুয়ারিতে ১৫টি দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন; যার মধ্যে দুই নারী ও দুই শিশু রয়েছে।

আর আহত ও নিখোঁজের সংখ্যা যথাক্রমে ৬৭ ও ৩৮। মার্চে দুর্ঘটনা ঘটেছে ১৮টি; এতে চার নারী ও পাঁচ শিশুসহ ১৫ জন নিহত, ৫০ জন আহত ও ১১ জন নিখোঁজ হয়েছেন। এপ্রিলে ১৪টি দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছে; যার মধ্যে এক নারী রয়েছেন। এই মাসে আহত ও নিখোঁজ হয়েছে যথাক্রমে দুই জন ও ১৬ জন। মে মাসে দুর্ঘটনা ঘটেছে ১২টি: এতে দুই নারী ও দুই শিশুসহ ১৩ জন নিহত এবং ৪৬ জন আহত ও সাতজন নিখোঁজ হয়েছেন।

জুনে সাতটি দুর্ঘটনায় এক নারী ও দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছে। আহত ও নিখোঁজের সংখ্যা যথাক্রমে ২৪ ও এক। এসসিআরএফ সভাপতি আশীষ কুমার দে বলেন: বিভিন্ন গবেষণায় দেখা গেছে নৌ দুর্ঘটনায় নিখোঁজ কাউকে পরবর্তী সময়ে খুঁজে পাওয়া যায়নি। তাদের সলিল সমাধি (মৃত্যু) হয়েছে বলেই ধরে নেয়া হয়। এই বিবেচনায় গত ছয় মাসে নৌ দুর্ঘটনায় লাশ উদ্ধার হওয়া ৭১ জন ও নিখোঁজ ৯৩ জন মিলিয়ে নিহতের সংখ্যা ১৬৪।

Reneta

আশীষ কুমার দে জানান: তাঁদের পর্যবেক্ষণে নৌ দুর্ঘটনা সহনীয় মাত্রায় নেমে আসার পেছনে পাঁচটি প্রধান কারণ চিহ্নিত হয়েছে। সেগুলো হলো:
১. নৌখাতের বিগত সময়ের নানা অনিয়ম-অব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ।
২. সামাজিক সংগঠনগুলোর দুর্ঘটনা বিরোধী তৎপরতার কারণে জনসচেতনতা বৃদ্ধি।
৩. নৌ মন্ত্রণালয়ের কঠোর নজরদারির ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ।
৪. নৌপথে কোস্টগার্ড ও নৌ পুলিশের টহল জোরদার।
৫. যাত্রী ও পণ্য পরিবহনে উন্নতমানের নৌযানের সংখ্যা বৃদ্ধি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসসিআরএফনৌ-দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পিকার দেশে ফিরলেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি

জুলাই ২৩, ২০২৬

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণপত্র

জুলাই ২৩, ২০২৬

জুলাই মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

জুলাই ২৩, ২০২৬

দিল্লিতে সাংবাদিকদের ঘিরে ‘গোদি মিডিয়া’ স্লোগান

জুলাই ২৩, ২০২৬

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT