চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে ৪ শিক্ষক ও ৭ শিক্ষার্থী বহিষ্কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২০
গাইবান্ধা, জনপদ
A A

গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও ফুলছড়িতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে চার শিক্ষক ও নকল করার অপরাধে সাত শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে অসৎ উদ্দেশ্যে মোবাইল ফোন ব্যবহার করা ও কর্তব্যে অবহেলার অভিযোগে ২ শিক্ষককে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত ২ শিক্ষকদ্বয় হলেন সাফিয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী মোঃ আসাদুজ্জামান (ইনডেক্স- ১১৩৫৭৫২) ও বরকত উল্ল্যাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সজল খন্দকার ( ইনডেক্স নং- ১১১৮৪৬০)।

কেন্দ্র সচিব আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

অপরদিকে দুপুর সাড়ে ১২টায় কেন্দ্র পরির্দশনে গিয়ে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু রায়হান দোলন দুই শিক্ষক ও সাত শিক্ষার্থীকে বহিষ্কার করেন।

এরমধ্যে বুড়াইল মডেল স্কুল এ- কলেজ কেন্দ্রের দুই শিক্ষক, একই কেন্দ্রে চার শিক্ষার্থী ও ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত শিক্ষক শাহানা পারভিন ও সোহেল রানা ফুলছড়ির গলাকাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

Reneta

ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু রায়হান দোলন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরির্দশনকালে দুই শিক্ষককে নকল সরবরাহ করতে দেখা যায়। পরে নকল সরবরাহের দায়ে তাদের বহিষ্কার করা হয়। এর আগেও দুটি পরীক্ষাতে দুই শিক্ষকের বিরুদ্ধে নকল সরবরাহের অভিযোগ ছিলো। বহিষ্কৃত দুই শিক্ষককে কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে।

এছাড়া তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রত্র পাঠানো হয়েছে। এছাড়া ওই কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে চার শিক্ষার্থী ও পার্শ্ববর্তী অপর একটি কেন্দ্রেও নকল করার দায়ে তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এসএসসি পরীক্ষানকল
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রইদ’ পয়সা উসুল সিনেমা, ছাড়িয়ে যেতে পারে ‘হাওয়া’র সাফল্য!

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লন্ডনে পরস্পরবিরোধী দুই মিছিলে হাজার হাজার মানুষ

মে ১৭, ২০২৬

ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে ছোট কাকু সিরিজের

মে ১৭, ২০২৬

দেশে ৬০ লাখের বেশি এলপিজি সিলিন্ডার ব্যবহারকারী

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT