শিক্ষা

যেভাবে জানা যাবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

যেভাবে জানা যাবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হবে আজ রোববার (৬ মে)। সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রেজাল্টের কপি হস্তান্তরের পরে দুপুর ১টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এরপর দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা নিজ বোর্ডের ওয়েবসাইট, মোবাইল ফোনে এসএমএস এবং নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফলের হার্ডকপি সরবরাহ করা হবে না বলে জানা গেছে।

ওয়েবসাইটের ঠিকানা http://www.educationboardresults.gov.bd।

এছাড়া যে কোনো মোবাইল থেকে এসএমএস করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে। সেজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে SSC<space> BOARD<space>ROLL<space>YEAR লিখে 16222 নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি এসএমএসে জানা যাবে পরীক্ষার ফলাফল। আর দাখিল পরীক্ষার্থীরা শুধুমাত্র SSC এর পরিবর্তে DAKHIL লিখে অন্যান্য তথ্য দিয়ে একই নম্বরে পাঠালে ফল জানা যাবে।

যেভাবে জানা যাবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২০ লাখ ৩১ হাজার ৮শ’ ৮৯ জন। কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও এসএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হচ্ছে।

বিষয়:এসএসসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…