চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএমই খাতে ঋণ কমলেও বেড়েছে নতুন উদ্যোক্তা ঋণ

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৪:১৬ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৮
অর্থনীতি
A A

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ঋণ বিতরণ কমেছে। চলতি বছরের প্রথম ৬ মাসে ব্যাংকগুলো এ খাতে মোট ৩ লাখ ৮২ হাজার উদ্যোক্তাকে ৭৭ হাজার ৫১৫ কোটি টাকার ঋণ দিয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ হাজার ৯৯১ কোটি টাকা কম। ওই সময়ে ৩ লাখ ৮৩ হাজার উদ্যোক্তাকে ব্যাংকগুলো ঋণ দিয়েছিল ৮৩ হাজার ৫০৬ কোটি টাকা।

তবে নতুন উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ বেড়েছে ১ হাজার ৪৭৫ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল ডিপার্টমেন্টের (জানুয়ারি-জুন ২০১৮) হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, উৎপাদনশীল খাতে ঋণ বিতরণ বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ কারণে অনেক ঋণ এসএমই হিসেবে বিবেচিত হচ্ছে না। ব্যাংকগুলো চলতি বছর থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ব্যবসা ঋণকে বাদ দিয়ে প্রতিবেদন তৈরি করার কারণে এ খাতের ঋণ বিতরণ আগের বছরের তুলনায় কম হয়েছে।

তবে ব্যবসায়ীরা বলছে, বড় উদ্যোক্তারা উৎপাদনশীল খাতে বড় আকারের ঋণে এক অংক হার সুদে ব্যাংক থেকে ঋণ পাচ্ছে। কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরা তা পাচ্ছে না।

এ বিষয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি শফিউল ইসলাম (মহিউদ্দিন) চ্যানেল আই অনলাইনকে বলেন, কয়েকটি বড় বড় শিল্প ঋণে এক অংক সুদে ঋণ দিচ্ছে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা সেই হারে ঋণ পাচ্ছে না। ব্যাংকগুলোর দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী সব ঋণের ক্ষেত্রে এই হার দ্রুত কার্যাকর করতে হবে। এতে ছোট বিনিয়োগকারীরাও বিনিয়োগে উৎসাহ পাবে বলে জানান তিনি।

Reneta

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৬ মাসে ব্যাংকগুলোর মোট এসএমই ঋণের মধ্যে ব্যবসা উপখাতে ২ লাখ ৮১ হাজার উদ্যোক্তার মাঝে ৩৬ হাজার ৬১৩ কোটি টাকা ঋণ দিয়েছে। যা গত বছরের একই সময়ে ব্যবসায় ৩ লাখ ৪ হাজার উদ্যোক্তাকে ৫৩ হাজার ৩৪৫ কোটি টাকার ঋণ বিতরণ দেখানো হয়েছিল। 

এ হিসাবে এবারে শুধু ব্যবসায় ঋণ কম দেখানো হয়েছে ১৬ হাজার ৭৩২ কোটি টাকা। তবে উৎপাদন ও সেবা উপখাতে ঋণ বেড়েছে। উৎপাদনশীল খাতে এবারে ২৬ হাজার ৪৯৮ কোটি টাকার ঋণ বিতরণ দেখানো হয়েছে। আগের বছরের একই সময়ে যা ১৯ হাজার ৯৪০ কোটি টাকা ছিল। সেবা উপখাতে এবারে ১৪ হাজার ৪০৪ কোটি টাকার ঋণ বিতরণ দেখানো হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় যা ৪ হাজার ১৮২ কোটি টাকা বেশি।

তবে আলোচিত সময়ে এসএমই খাতে নতুন উদ্যোক্তা ও তাদের মধ্যে ঋণ বেড়েছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ৬ মাসে প্রায় ৭৯ হাজার নতুন উদ্যোক্তাকে এসএমই ঋণ দিয়েছে ব্যাংকগুলো। এর মধ্যে বিতরণ করা হয়েছে ১৩ হাজার ২৯০ কোটি টাকার ঋণ। গত বছরের একই সময়ে ৭৫ হাজার উদ্যোক্তার মধ্যে বিতরণ করা হয় ১১ হাজার ৮১৫ কোটি টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋণ বিতরণএসএমই খাতবাংলাদেশ ব্যাংকলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

পুরুষ খেলোয়াড়দের সংঘর্ষ থামাতে গিয়ে আহত নারী রেফারি

জুলাই ২৬, ২০২৬

‘মান সনদ’ না থাকায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

জুলাই ২৬, ২০২৬
আরও এক মাস থাকবার সুযোগ থাকলেও, বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

আরও এক মাস থাকার সুযোগ থাকলেও, বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

জুলাই ২৬, ২০২৬

গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দুর্ভোগ চরমে

জুলাই ২৬, ২০২৬

সৌম্য-জাকেরকে ফিরিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT