চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপ থেকে কী আশা করে বাংলাদেশ

রেজাউল করিম রেজাউল করিম
৫:৫১ পূর্বাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

রোমাঞ্চকর নানা ঘটনার মধ্যদিয়ে ২০১৫ সালটা শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপে দুরন্ত পারফর্মেন্সের পর ঘরের মাঠে সাউথ আফ্রিকা, ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জিতেছে তারা। বাংলাদেশের এই দলের উত্থানের শুরুটা আসলে ২০১১ বিশ্বকাপ থেকে। এরপর সমর্থকদের একের পর এক বিস্ময় জাগানিয়া পারফর্ম উপহার দিয়েছে টাইগাররা।

এবার নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে মাশরাফি-সাকিবদের দল। দেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপের নতুন সংস্করণ টি-২০ এশিয়া কাপ। নতুন সংস্করণের এই আসর থেকে কী আশা করছে বাংলাদেশ?

এশিয়ার কাপের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ। আফসোসের ব্যাপার হলো দলে নেই বিস্ফোরক ওপেনার তামিম ইকবাল। পুরো টুর্নামেন্টেই তামিমকে মিস করবে সবাই। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম কয়েকটি ম্যাচে তামিমের ব্যাটিং তাণ্ডব সে আফসোস আরো বাড়িয়েছে।

Banglabid

তামিমের জায়গায় দলে নেওয়া হয়েছে আরেক ওপেনার ইমরুল কায়েসকে। তবে ব্যাটিং অর্ডারের মূল দায়িত্ব পালন করবেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। ইনিংসের শেষ দিকে জ্বলে উঠতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর বড় কোনো টুর্নামেন্টে নিজেদের প্রমাণ করার মিশন সাব্বির রহমান ও মোহাম্মদ মিঠুনদের।

ব্যাটিংয়ের পাশাপাশি বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট সবসময়ই ভালো পারফর্ম করেছে। বাংলাদেশের বোলিং শক্তিকে সম্প্রতি বহুগুণে শক্তিশালী করেছেন নতুন পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। কাঁধে ইনজুরিতে আক্রান্ত ‘কাটার’ মুস্তাফিজকে এশিয়াকাপে তরতাজা পেতে পিএসএলে খেলার অনুমতি দেওয়া হয়নি। 

মুস্তাফিজের পাশাপাশি বোলিংয়ে গোলাবারুদ যোগাবেন তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, ইলিয়াস সানি ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নিজে। পরিচিত কন্ডিশনে এই বোলিং ডিপার্টমেন্ট সব দলের জন্যই ভয়ংকর।

Reneta

২০১২ আসরে অল্পের জন্য শিরোপা হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। পাকিস্তানের কাছে মাত্র ২ রানে হারের সেই আক্ষেপ আজও তাড়িয়ে বেড়ায় খেলোয়াড় সমর্থক থেকে শুরু করে সবাইকে। সেই আক্ষেপ ঘোঁচানোর সুযোগ এসেছে আরো একবার ঘরের মাঠে এশিয়াকাপ আয়োজনের মধ্যদিয়ে। ২৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন এশিয়া কাপ।

অনেক আশার মাঝে একটু হলেও শঙ্কা রয়েছে। ওয়ানডের সাফল্যের ধারাবাহিকতটা টি-২০তে ধরে রাখতে পারছেন না সাকিব-তামিমরা। দুই ফরম্যাটের পার্থক্যটা বেশ চাওড়া। বড় তিনটি দলের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতলেও সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টি-২০ সিরিজ ড্র করেছে বাংলাদেশ। এশিয়া কাপে মাঠে নামার আগে জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-২০ সিরিজ ২-২ ড্র করে মাশরাফিরা।

তবে টি-২০’র সাম্প্রতিক পারফর্মেন্স ভুলে যেতে চায় বাংলাদেশ। বরং আসন্ন এশিয়া কাপে ওয়ানডে ক্রিকেটের পারফর্মটাই টি-২০তে অনুবাদ করতে চায় তারা। আর সেই সঙ্গে টাইগারদের আরও চাওয়া-নতুন সংস্করণের এশিয়াকাপে প্রথমবারের মতো এবং নতুন চ্যাম্পিয়ন হিসেবে ট্রফিটা উচিঁয়ে ধরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়াকাপ ২০১৬বাংলাদেশ ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

সেঞ্চুরির আগে থেকেই তানজিদের প্রশংসায় পঞ্চমুখ হলেন পন্টিং

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

থামছেই না হাম: প্রাণ হারাল আরও ৪ শিশু, মোট মৃত্যু বেড়ে ৮৯৪

আগস্ট ১৪, ২০২৬

ঝড়ো হাওয়ার শঙ্কা, নিম্নচাপের প্রভাবে বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আগস্ট ১৪, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

দুই সপ্তাহে ১৬ বোমা, সাভার কি জঙ্গিদের নতুন ঘাঁটি?

আগস্ট ১৪, ২০২৬

ডক্টরেট পেয়ে যা বললেন আবেগাপ্লুত রানী মুখার্জী

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT