চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এশিয়া কাপের পারফরম্যান্স বিশ্বকাপের ইঙ্গিত দেবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৪ পূর্বাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

শনিবার দুবাইতে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০১৮ এশিয়া কাপ। টুর্নামেন্ট শুরু আগে অংশ নেয়া দলগুলোর অধিনায়করা বলেছেন, এশিয়া কাপের পারফরম্যান্স আগামী বিশ্বকাপের ইঙ্গিত দেবে।

সর্বাধিক ছয়বার এশিয়াকাপ জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি বিশ্রামে থাকায় এশিয়ান আসরে ভারতের নেতৃত্বে থাকবেন মারকাটারি ওপেনার রোহিত শর্মা।

পাঁচবার শিরোপা জিতে এই টুর্নামেন্টে দ্বিতীয় সফল দল শ্রীলঙ্কা। ক্রিকেটের আরেক পরাশক্তি পাকিস্তান শিরোপা জিতেছে দুইবার। দুই দু’বার অনেক কাছে গিয়ে শিরোপা হাতছাড়া হয়েছে বাংলাদেশের। টুর্নামেন্টে অংশ নেয়া অপর দুদল আফগানিস্তান ও বাছাই খেলে আসা হংকং।

টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, এশিয়া কাপের পারফরম্যান্স প্রতিটি দলকে বিশ্বকাপের পথে এগিয়ে নেবে।

এশিয়া কাপ লক্ষ্য করে বাংলাদেশ দল কঠোর পরিশ্রম করেছে বলেও জানান টাইগার অধিনায়ক, ‘এশিয়া কাপ খুবই গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট। ফলে এটা নিয়ে আমরা বেশ ভালো হোমওয়ার্ক করেছি। এই পরিশ্রম আমাদের বিশ্বকাপের জন্যেও তৈরি করবে, যদিও সেটা এখনো অনেক দেরি।’

ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, এখন থেকে বিশ্বকাপ পর্যন্ত প্রচুর ক্রিকেট খেলতে হবে। তবে বিশ্বকাপের আগে এশিয়া কাপ দলগুলোকে ভালোভাবে তৈরি করবে।

Reneta

রোহিত বলেন, ‘বিশ্বকাপের আগে আমাদের একটা সঠিক কম্বিনেশন তৈরি করে ফেলতে হবে। যদিও এখনই পুরোপুরি বিশ্বকাপের ভাবনা-চিন্তা শুরু হয়নি, কিন্তু এশিয়া কাপে আমাদের একটা ভালো কম্বিনেশন চাই। এখানে চ্যাম্পিয়ন হতে গেলে সেটা দরকার আমাদের। এই টুর্নামেন্ট খেলে প্রতিটি দল এবং প্রতিটি খেলোয়াড়ের বিশ্বকাপে জায়গা করে নেয়ারও সুযোগ থাকবে।’

পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ এশিয়া কাপকে উল্লেখ করেছেন বিশ্বকাপের ‘ভবিষ্যৎ যাত্রা’ হিসেবে।

সরফরাজের ভাষ্য, ‘হ্যাঁ, বিশ্বকাপের এখনো আট মাস বাকি। তার আগে আমরা অনেক ক্রিকেট খেলব। কিন্তু হ্যাঁ এশিয়া কাপ বিশ্বকাপের দিকে যাত্রার ধারাবাহিকতা।’

মাশরাফীর মতো এশিয়া কাপকে বিশ্বকাপের ইঙ্গিত বলেছেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজও, ‘এই রকম টুর্নামেন্টের ভেতর দিয়েই আমরা বিশ্বকাপের জন্য একটি সঠিক কম্বিনেশন খুঁজে পাব।’

পাকিস্তান-ভারত ও হংকং আছে গ্রুপ ‘এ’তে। আর ’বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত বেড়ে ২৭

জুলাই ৩, ২০২৬

ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় কমিটি গঠন

জুলাই ৩, ২০২৬

নয় জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুলাই ৩, ২০২৬

রোনালদো-রামোসের গোলে প্রত্যাবর্তন, শেষ ষোলোয় স্পেনের সামনে পর্তুগাল

জুলাই ৩, ২০২৬

বোম ফাটালেন রোনালদোর বোন, ভাইয়ের অবসর পরিকল্পনা ফাঁস করে দিলেন

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT