চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপেই আড়াইশ ছোঁবেন মাশরাফী?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

পেস বোলারদের ক্যারিয়ার সাধারণত দীর্ঘ হয় না। চোটজর্জর হয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অঙ্কুরেই থেমে গেছেন অনেকেই। চোটের ধকল সইতে না পেরে ত্রিশের পরই অবসরে চলে যাওয়া বোলার অগণিত। সেদিক থেকে ব্যতিক্রম মাশরাফী বিন মোর্ত্তজা। চোটজর্জরতা ও বয়সের সীমাবদ্ধতাকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি পারফর্ম করে চলেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

মাশরাফীর দুই হাঁটুতে সাতবার অস্ত্রোপচার হয়েছে। যে কারণে নড়াইল এক্সপ্রেসের বোলিংয়ে কমে গেছে গতি। লাইন-লেন্থ ও বৈচিত্র্যকে সঞ্জীবনী করে এগিয়ে যাচ্ছেন এই পেসার। কঠোর পরিশ্রম ও মেধা দিয়ে বোলিংয়ে যোগ করেছেন নতুন নতুন অস্ত্র। আর তাতেই সফলতা পাচ্ছেন। উইকেট দখলে ধারাবাহিকতা দেখিয়ে অনন্য এক মাইলফলকের সামনে এবার টাইগারদের ওয়ানডে অধিনায়ক।

১৯০ ওয়ানডে খেলা মাশরাফীর দখলে ২৪৫ উইকেট। তার ভাণ্ডারে আর ৫টি উইকেট এলেই ছুঁয়ে ফেলবেন আড়াইশ। দুবাইয়ে শুরু হতে যাওয়া এশিয়া কাপে গ্রুপপর্বে বাংলাদেশ পাবে দুটি ম্যাচ। প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা, পরে আফগানিস্তান। দ্বিতীয় পর্বে যেতে পারলে খেলার সুযোগ আরও তিনটি ম্যাচে। মাশরাফী বোলিংয়ে ধারাবাহিকতা ধরে রাখলে এশিয়া কাপের মঞ্চেই ছুঁয়ে ফেলতে পারেন মাইলফলক।

তেমন হলে ওয়ানডে ক্রিকেটের ৪৪ বছরের ইতিহাসে মাশরাফী হবেন ২৫ নম্বর বোলার। শুধু পেসারদের মধ্যে আড়াইশর’ মাইলফলক ছুঁতে পেরেছেন মাত্র ১৪ বোলার। বর্তমানে ক্রিকেট খেলছেন এমন পেসারদের মধ্যে আড়াইশ উইকেটের মাইলফলক স্পর্শ করতে পেরেছেন কেবল শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্কা। ২০৪ ম্যাচে ৩০১টি উইকেট এ লঙ্কানের।

২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত খেলার পরিকল্পনা আছে মাশরাফীর। অবসরে যাওয়ার আগে হয়ত তিনশ’তেও চোখ থাকবে! তার আগে দেখার ২৫০এর মাইলফলক কখন কোন ম্যাচে ছুঁতে পারেন।

আগামী মাসেই ৩৫-এ পা রাখতে যাচ্ছেন মাশরাফী। তবুও বিন্দুমাত্র ক্লান্তি নেই অধিনায়কের। এবার শিরোপা জয়ের মনচ্ছবি নিয়ে এশিয়া কাপ খেলতে গেছেন দুবাই। সেখানেই ক্যারিয়ারের ১৭তম বছরে এসে অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে মাশরাফী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপমাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের শুভ উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT