চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ার তাপমাত্রা ভয়াবহ রূপ নিচ্ছে, সর্বোচ্চ পাকিস্তানে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০১৮
পরিবেশ
A A
এশিয়া-পাকিস্তান-তাপমাত্রা

এশিয়ার দেশগুলোতে মার্চের শেষ দিক থেকে তাপমাত্রা বাড়ছে খুব দ্রুত। অন্তত ৭টি দেশে বছরের সর্বোচ্চ মাত্রা রেকর্ড করা হয়েছে, যার মধ্যে পাকিস্তান রয়েছে সবার ওপরে।

পাকিস্তানে আজ পর্যন্ত কখনো এত দ্রুত এত বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়নি। দ্রুতগতিতে বাড়তে থাকা উষ্ণতায় সবচেয়ে বেশি সিন্ধু প্রদেশের রাজধানী করাচি ভুগবে বলে আশঙ্কা করা হচ্ছিল।

কিন্তু বাস্তবে দেখা গেল, করাচিতে স্বাভাবিকের চেয়ে অনেকটা বেশি তাপমাত্রা বাড়লেও সবচেয়ে বেশি গরম আবহাওয়ার কবলে পড়ল সিন্ধুর উত্তর-পূর্বাঞ্চল। সিন্ধুর নওয়াবশাহ শহরে গত ৩০ মার্চ তাপমাত্রা বেড়ে গ্রীষ্মকাল আসতে না আসতেই সাড়ে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকেছে।

পরদিন সিন্ধুর মোহেনজোদারোও একই তাপমাত্রায় পৌঁছালো। ২০১০ সালের মে মাসে এই মোহেনজোদারোতেই ছিল পাকিস্তানের এ যাবতকালের সর্বোচ্চ উষ্ণতা, সাড়ে ৫৩ ডিগ্রি সেলসিয়াস।

বায়ুপ্রবাহ দিক বদলে দক্ষিণ-পশ্চিম থেকে আসা শুরু হলে উত্তর ভারতেও উষ্ণতা স্বাভাবিকের চেয়ে বাড়তে থাকে। গত সপ্তাহে দিল্লিতে তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রির কিছু ওপরে, যা এ বছর চলতি মৌসুমে শহরটিতে সবচেয়ে বেশি বলে জানিয়েছেন স্থানীয় আবহাওয়াবিদরা।

২০১০ সালের ৪২.৩৮ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ডকে পেছনে ফেলে ইরাকে ২৯ মার্চে রেকর্ড হয়েছে ৪৩.৭৮ ডিগ্রি।এশিয়া-পাকিস্তান-তাপমাত্রা

Reneta

২৯ থেকে ৩১ মার্চে এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা প্রথম দেশগুলো অবস্থা এমন:

পাকিস্তান: ৪৫.৫ ডিগ্রি সেলসিয়াস (২০১০ সালে ৫৩.৫ ডিগ্রি)
ইরাক: ৪৩.৭৮ ডিগ্রি সেলসিয়াস (২০১০ সালে ৪২.৩৯ ডিগ্রি)
কাতার: ৪০ ডিগ্রি সেলসিয়াস (১৯৯৮ সালে ৩৯ ডিগ্রি)
তুর্কমেনিস্তান: ৪০.২২ ডিগ্রি সেলসিয়াস (২০১০ সালে ৩৯.১১ ডিগ্রি)
উজবেকিস্তান: ৩৭.২২ ডিগ্রি সেলসিয়াস (২০০০ সালে ৩৬.৩৯ ডিগ্রি)
তাজিকিস্তান: ৩৫.২৮ ডিগ্রি সেলসিয়াস (১৯৭১ সালে ৩৩.৩৩ ডিগ্রি)

আগামী কয়েক মাস এশিয়ার এই দেশগুলো এবং আশপাশের অঞ্চল পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক ভূ-তাত্ত্বিক ও আবহাওয়া বিষয়ক সংস্থাগুলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তান
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

ভারতে এবার দুই গোলে জেতালেন সাবিনা

পরবর্তী

লিটনের রেকর্ড ভাঙতে পারবেন কেউ?

পরবর্তী

লিটনের রেকর্ড ভাঙতে পারবেন কেউ?

বিশ্বমানের সময়োপযোগী শিক্ষা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

সর্বশেষ

‘আন্দোলন করে সরকারকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা যাবে না’

জুলাই ২০, ২০২৬

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্থগিত করল ইরান

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT